কক্সবাজার প্রতিনিধি ১১ জুন ২০২১, ১১:৪৯
কক্সবাজার শহরের বড় বাজার রাখাইন পাড়া থেকে ১০২ লিটার দেশীয় মদসহ ১০ জনকে আটক করেছে ডিবি পুলিশ।
আটককৃতরা হলো- মীমাদু রাখাইন, উমে রাখাইন, মোহাম্মদ সেলিম, মোহাম্মদ শরীফ, মোহাম্মদ তারেক, মোহাম্মদ আব্দুল্লাহ, শাহ আলম, বাসুদেব ধর, খোরশেদ আলম ও নুরুল আলম।
বৃহস্পতিবার (১০জুন) রাত ১১টার দিকে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ওসি শেখ মোহাম্মদ আলীর নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। এ সময় তাদের কাছ থেকে ১০২ লিটার দেশীয় তৈরী চোলাই মদ উদ্ধার করা হয়।
আটককৃতদের মধ্যে মীমাদু রাখাইনের বিরুদ্ধে ৪ টি মাদক মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছেন। আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজুর প্রক্রিয়া চলছে।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com