স্বপ্নের বাংলাদেশ ডেস্ক ১২ জুন ২০২১, ১৮:০৭
মাদারীপুর শিবচর উপজেলার শিরুয়াইল ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী রানা হাওলাদারের সমর্থক গোষ্ঠীর উদ্যোগে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন আব্দুর রহমান।
গতকাল শুক্রবার মক্কায় একটি কনফারেন্স রুমে আলোচনা সভা ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনীয় প্রচারণার সভার সভাপতিত্ব করেন সৌদি প্রবাসী ব্যবসায়ী ফিরোজ ফকির। মাহাদি হাসানের উপস্থাপনায় আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মক্কার বিশিষ্ট ব্যবসায়ী শেখ রনি।
এতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন- মক্কা বঙ্গবন্ধু পরিষদের সাবেক সভাপতি আহসান হাবীব, বীর মুক্তিযোদ্ধার সন্তান জয়নাল আবেদীন, ব্যবসায়ী ইলিয়াস আহমেদ ও লিটন তালুকদার।
আয়োজিত আলোচনা সভা ও নির্বাচনী প্রচারণায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন- জনপ্রিয় ইউটিউবার বিন মিশাল, ও কফিলউদ্দিন।
উক্ত অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন- শিরুয়াইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী রানা হালদার, ও আমেরিকা প্রবাসী অবায়েদ হাওলাদার প্রমূখ।
পরে আয়োজিত সভা থেকে শিবচর থানার মক্কা প্রবাসীরা আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে রানা হাওলাদারকে মোটরসাইকেল মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে, মক্কা প্রবাসীদের পক্ষ থেকে অতিথিদের সম্মাননা স্মারক তুলে দেন।
শেষে বক্তারা আশা ব্যক্ত করেন রানা হাওলাদার একজন সৎ চরিত্রবান ব্যক্তি, আমরা মক্কা প্রবাসীরা মাননীয় চিফ হুইপ মহোদয়ের কাছে বিনীত অনুরোধ শিরুয়াইল ইউনিয়নে রানা হাওলদার কে যেন চেয়ারম্যান হওয়ার সুযোগ করে দেয়।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com