স্বপ্নের বাংলাদেশ ডেস্ক ১৮ জুন ২০২১, ১৬:৩৬
নিখোঁজ ইসলামী বক্তা আবু ত্ব-হা মুহাম্মদ আদনানকে পাওয়া গেছে।
শুক্রবার (১৮ জুন) দুপুর ২টায় রংপুর নগরীর পায়রা চত্বর এলাকার সেন্ট্রাল রোডের এক বাসায় তিনি অবস্থান করছিলেন।
রংপুর মেট্রোপলিটন কোতায়ালী থানার অফিসার ইনচার্জ আব্দুর রশিদ এ তথ্যটি নিশ্চিত করেছেন।
এর আগে স্বামীর সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন করেন ত্ব-হার স্ত্রী। অভিযোগ করেন, ধর্না দিয়েও মিলছে না সন্ধান। গত ৮ জুলাই রাতে রংপুর থেকে ঢাকায় ফেরার পথে ২ সফরসঙ্গী ও গাড়িচালকসহ নিখোজ হন তিনি।
আবু ত্ব-হা মুহাম্মদ আদনানের পরিচয় ধর্মীয় বক্তা হিসেবে। মাহফিলের পাশাপাশি বেশ সরব ছিলেন সামাজিক যোগাযোগ মাধ্যমসহ ডিজিটাল প্লাটফর্মেও।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com