চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি ২২ জুন ২০২১, ১৭:১৬
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী ও স্বাধীতার সূবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে কুমিল্লার চৌদ্দগ্রাম আনসার-ভিডিপি’র উদ্যোগে বৃক্ষরোপন অভিযানের উদ্বোধন করা হয়েছে।
চৌদ্দগ্রাম পৌরসভাসহ উপজেলার ১৩ ইউনিয়নের ৪২৬ গ্রামে ২টি করে বিতরণ করা হয়েছে ৮৫২টি ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা।
এ উপলক্ষে মঙ্গলবার উপজেলা সহকারী কমিশনার ভুমি আল আমিন সরকারের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা ভাইস চেয়ারম্যান রাশেদা আখতার, উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা আবদুল হালিম প্রামাণিক, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাছির উদ্দিন ও বন কর্মকর্তা সাইফুল ইসলাম প্রমুখ।
.jpg)
আনসার-ভিডিপি কার্যালয়ের প্রশিক্ষিকা নাজমা আক্তারের পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলার বিভিন্ন ইউনিয়নের আনসার-ভিডিপির পুরুষ ও মহিলা সদস্যবৃন্দ। আলোচনা শেষে অতিথিবৃন্দ আনসার-ভিডিপির সদস্যদের মাঝে গাছের চারা বিতরণ করেন।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com