shopner bd
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩২
×

করোনা উপেক্ষা করে কিস্তির টাকার জন্য প্রবাসী পরিবারকে হয়রানি

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ২৭ জুন ২০২১, ২৩:২৮

করোনা উপেক্ষা করে কিস্তির টাকার জন্য প্রবাসী পরিবার কে হয়রানি

ক্ষুদ্রঋণ বা এনজিওর অত্যাচারে অতিষ্ঠ গ্রামের সাধারণ মানুষজন, তেমনি এক প্রবাসী পরিবার এনজিওর কিস্তির টাকা নিয়ে প্রতিনিয়ত হয়রানি হচ্ছেন পড়েছেন বিপাকে। টিএমএসএস (THENGAMARA) নামে’র এই এনজিও কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলা গুণবতী শাখার কিছু কর্মকর্তা প্রতিদিন গ্রাহকদের বাড়িতে গিয়ে কিস্তির টাকার জন্য চাপ প্রয়োগ করে আসছে।

একজন প্রবাসী পরিবার ২ লক্ষ্য টাকা লোন নিয়ে, ১০ কিস্তির মধ্যে ৫ কিস্তি পরিশোধ করতে পারলেও মালয়েশিয়া লকডাউনের কারণে প্রবাসীর কাজ না থাকায় বাকি ৫ কিস্তির টাকা পরিশোধ করতে ব্যার্থ হওয়ায় এই প্রবাসীর পরিবার কে নিয়মিত শুনতে হচ্ছে অকাট্য গালিগালাজ।

লকডাউন চলাকালীন সরকারের ঘোষণায় নির্দেশনা অনুযায়ী কিস্তির টাকা সাময়িক বন্ধ বা চাপ সৃষ্টি না করার নির্দেশ থাকলেও তা মানছেনা এনজিও সংস্থা গুলো। লকডাউনের মাঝেও চাপ সৃষ্টি করছে কিস্তির টাকা পরিশোধের জন্য। কিন্তু গুণবতী ইউনিয়ন এর এই টিএমএসএস এনজিও সহ আরো কিছু এনজিও সংস্থা কোন নিয়মনীতি না মেনেই এই ভাবে গ্রামে গ্রামে গিয়ে কিস্তির টাকা আদায় করছে। টাকা দিতে না পারায় আচরণ খারাপ করছে মহিলা সদস্যদের সাথে।

এ ব্যাপারে স্থানীয় আইন শৃঙ্খলা বাহিনীর সুদৃষ্টি কামনা করছেন প্রবাসীরা। বিশেষ করে এই মুহূর্তে, প্রবাসী পরিবার গুলোকে এনজিও’র কিস্তির টাকার জন‍্য চাপ বা পরিবারের মহিলাদের সাথে যেন অকাট্য গালিগালাজ বা খারাপ আচরণ না করে। মালয়েশিয়া সহ সারাবিশ্বের প্রবাসীর পক্ষ থেকে স্থানীয় ইউএনও ও জেলা প্রশাসকের সুদৃষ্টি কামনা করেন প্রবাসীরা।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।