shopner bd
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩২
×

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের আন্তর্জাতিক কমান্ড কাউন্সিল কমেটি গঠন

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ২৯ জুন ২০২১, ১২:২৯

কমান্ড কাউন্সিল কমেটি গঠন
সভাপতি এইচ এম আলমগীর, সাধারণ সম্পাদক শেখ মোঃ ইদ্রিস, সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মোল্লা রুবেল

মুক্তিযুদ্ধের বীর সাহসী সৈনিকদের সন্তানদের নিয়ে গঠিত বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের আন্তর্জাতিক কমান্ড কাউন্সিল কমেটি গঠন করা হয়েছে। এতে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন কুমিল্লা জেলা নাঙ্গলকোট উপজেলার ঢালুয়া ইউনিয়ন চৌকুড়ী গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক (বি ডি আর) এর ছেলে সৌদি আরব প্রবাসী এইচ এম আলমগীর।

সহ-সভাপতি পদে মাদারীপুর সদর উপজেলার দুধখালী ইউনিয়নের চন্ডিবর্দি গ্রামের বীরমুক্তিযোদ্ধা আব্দুল হালিম হাওলাদারের ছেলে গ্রীস প্রবাসী রফিক হাওলাদার এবং সাধারন সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন শরিয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলার রামভদ্রপুর গ্রামের বীরমুক্তিযোদ্ধা শেখ মোহাম্মদ আলীর ছেলে দুবাই প্রবাসী শেখ মোহাম্মদ ইদ্রিস সিনিয়র সহ-সভাপতি দিদারুল ইসলাম দিদার আবুধাবি প্রবাসী সাংগঠনিক সম্পাদক মোঃ রবিউল আলম মোল্লা রুবেল সাউথ আফ্রিকা প্রবাসী এছাড়া কমেটিতে গ্রীস থেকে শ্রম ও প্রবাসী কল্যান সম্পাদক পদে মুক্তিযোদ্ধার সন্তান মো. রবিন, মহিলা ও শিশু বিষয়ক সম্পাদিকা কাজী মৌসুমী পারভীন, সহ-মহিলা ও শিশু বিষয়ক সম্পাদিকা আয়শা সিদ্দিকা চুমকি, নির্বাহী সদস্য পদে লিঙ্কন নূর, সাইদুর রহমান, মো. মেহেদী, মনির শিকদার, শামীম ওসমান ও মিন্টু মোল্লাকে নির্বাচিত করা হয়েছে।

গত ৯ মে, ৫১ সদস্য বিশিষ্ট বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ আন্তর্জাতিক কমান্ড কাউন্সিলের আংশিক কমেটি অনুমোদন করা হয়েছে। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের চেয়ারম্যান সোলায়মান মিয়া ও মহাসচিব শফিকুল ইসলাম বাবু স্বাহ্মরিত এ কমেটির অনুমোদন দেওয়া হয়।

গঠনতন্ত্র অনুযায়ী ২বছরের জন্য এই কমেটির অনুমোদন দেওয়া হয়েছে। নব-নির্বাচিত সহ-সভাপতি রফিক হাওলাদার বলেন, এই কমেটিতে স্হান পাওয়ায় একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে নিজেকে ধন্য ও গর্বিত মনে করছি। আমার প্রতি যে গুরুদায়িত্ব অর্পন করা হয়েছে ১৯৭১ সালের সকল শহীদদের প্রতি শ্রদ্ধা রেখে দেশও জাতির অগ্রগতির সপহ্মে নিরলস কাজ করে যাওয়ার চেষ্টা করবো সেই লহ্মে সকল প্রবাসী ভাই-বোনদের দোয়া সহযোগীতা কামনা করছি।

গ্রীস থেকে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড কাউন্সিলের সভাপতি, সাধারণ সম্পাদক, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদককে ধন্যবাদ জানিয়েছেন নব-নির্বাচিত কমেটির সকল নেতৃবৃন্দ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।