shopner bd
রবিবার, ২৩ আগস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩
×

লকডাউনে উবার, পাঠাওসহ অন্যান্য অ্যাপ সেবা বন্ধ

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ২৯ জুন ২০২১, ১৩:১৮

লকডাউনে উবার, পাঠাওসহ অন্যান্য অ্যাপ সেবা বন্ধ

মহামারি করোনাভাইরাসের সংক্রমণ রোধে সোমবার (২৮ জুন) সকাল ছয়টা থেকে সারাদেশে চলছে লকডাউন। এ পরিস্থিতিতে রাইড শেয়ারিং অ্যাপ উবার, পাঠাওসহ অন্যান্য অ্যাপ তাদের সেবা বন্ধ করে দিয়েছে। যদিও বেশ কিছুদিন ধরে সহজের রাইড শেয়ারিং বন্ধ আছে।

পাঠাও কর্তৃপক্ষ জানায়, ২৮ জুন থেকে তারা সেবা বন্ধ রেখেছেন। গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চলমান লকডাউনে ‘পাঠাও’র রাইড শেয়ারিং কার্যক্রম সীমিত সময়ের জন্য স্থগিত থাকবে। তবে এই সময়ে অন্যান্য ব্যবসায়িক সেবা কার্যক্রম চালু থাকবে। সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।

এদিকে উবার বন্ধ রাখা হয়েছে কিনা সেক্ষেত্রে আনুষ্ঠানিকভাবে কিছু জানা যায়নি। তবে অ্যাপটিতে প্রবেশ করে দেখা গেছে মোটরবাইক এবং প্রাইভেট কারের সার্ভিসটি বন্ধ করে রাখা হয়েছে।

দেশের করোনা পরিস্থিতির উন্নতি হলে সহজ তাদের রাইড শেয়ারিং সেবা চালু করবে বলে প্রতিষ্ঠানটির জনসংযোগ বিভাগ সূত্রে জানা গেছে। সরকারের ভাষায় সীমিত লকডাউন কিংবা বিধিনিষেধে সব ধরনের গণপরিবহন চলাচল বন্ধ থাকলেও খোলা রয়েছে সরকারি ও বেসরকারি অফিস।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।