shopner bd
রবিবার, ২৩ আগস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩
×

কালিয়াকৈর পোশাক কারখানার বিরুদ্ধে গ্যাস চুরির অভিযোগ, জেনারেল ম্যানেজারসহ দুজনকে আটক

  কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি ৩০ জুন ২০২১, ২৩:২০

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পল্লীবিদ্যুৎ এলাকায় একটি পোশাক কারখানা কর্তৃপক্ষের বিরুদ্ধে সোয়া চার কোটি টাকা মুল্যের গ্যাস চুরির অভিযোগ পাওয়া গেছে। বুধবার দুপুরে অভিযান চালিয়ে ওই কারখানার অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। এ ঘটনায় কারখানার ডেপুটি জেনারেল ম্যানেজারসহ দুজনকে আটক করা হয়েছে।

এলাকাবাসী ও তিতাস গ্যাস কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, কালিয়াকৈর উপজেলার পল্লীবিদ্যুৎ এলাকার আয়মন টেক্সটাইল এন্ড হোসিয়ারী লিমিটেড নামে তৈরি পোশাক কারখানার বিরুদ্ধে এ গ্যাস চুরির অভিযোগ উঠেছে। ওই কারখানার বিল বকেয়া থাকায় প্রায় সাড়ে ৩ বছর আগে গ্যাস সংযোগ বিচ্চিন্ন করা হয়। পরে তিতাস গ্যাস বিপনন এবং বিতরণের চন্দ্রা জোনাল অফিসের কিছু অসাধু কর্মকর্তা-কর্মচারীদের যোগসাজসে ওই কারখানা কর্তৃপক্ষ লাইন বাইপাসের মাধ্যমে অবৈধভাবে গ্যাস সংযোগ দেয়। 

এভাবে ওই কারখানা কর্তৃপক্ষ দীর্ঘদিন ধরে গ্যাস চুরি করে কার্যক্রম পরিচালনা করে। এটি  জানাজানি হলে বিষয়টি তিতাস গ্যাসের উধ্বর্তন কর্তৃপক্ষের নজরে আসে। বুধবার দুপুরে ওই কারখানার অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে অভিযানে নামে চন্দ্রা জোনাল অফিস। এ উচ্ছেদ অভিযানে বাধা দিলে ওই কারখানার ডেপুটি জেনারেল ম্যানেজার বিনয় চন্দ্র দাস ও তার গাড়ী চালককে আটক করা হয়। পরে আটককৃতদের কালিয়াকৈর থানা পুলিশে সোর্পদ করা হয়েছে। এভাবে অবৈধ সংযোগ নিয়ে কারখানা কর্তৃপক্ষ প্রায় সোয়া ৪ কোটি টাকা মুল্যের গ্যাস চুরি করেছে। এঘটনায় কালিয়াকৈর থানায় মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।

তিতাস গ্যাস বিপনন এবং বিতরণের চন্দ্রা জোনাল অফিসের ব্যবস্থাপক মামুনুর রশিদ জানান, প্রায় সাড়ে ৩ বছর আগে ওই কারখানার বিল বকেয়া থাকায় সংযোগ বিচ্চিন্ন করা হলে অবৈধভাবে লাইন বাইপাস করে গ্যাস সংযোগ দেয় কারখানা কর্তৃপক্ষ। এতে প্রায় সোয়া ৪ কোটি টাকা মুল্যের গ্যাস ব্যবহার করেছে। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সংযোগের বিষয়টি নিশ্চিত হলে বুধবার সকাল থেকে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। উচ্ছেদ অভিযানে বাধা দিলে ওই কারখানার ডেপুটি জেনারেল ম্যানেজার ও তার গাড়ী চালককে আটক করে কালিয়াকৈর থানা পুলিশে সোর্পদ করা হয়েছে।

কালিয়াকৈর থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) জুয়েল রানা জানান, গ্যাস চুরির ঘটনায় দুজনকে থানায় আনা হয়েছে। তবে এ ঘটনায় কালিয়াকৈর থানায় মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।