shopner bd
শনিবার, ২২ আগস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩
×

হলি আর্টিজান ট্র্যাজেডির ৫ বছর আজ

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ০১ জুলাই ২০২১, ০০:২৮

হলি আর্টিজান ট্র্যাজেডির ৫ বছর আজ

হলি আর্টিজান ট্র্যাজেডির ৫ বছর আজ। পেরিয়েছে দীর্ঘ সময়। হয়েছে হত্যা মামলার রায়। তবুও শঙ্কা আবারও এমন নৃশংসতার। আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, জঙ্গিদের নিশ্চিহ্ন করতে সর্বোচ্চটাই করেছেন তারা। দেশে বড় ধরনের হামলার শক্তি নেই। আর স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন, সবকিছুই মাথায় রেখেছেন গোয়েন্দারা।

২০১৬ সালের পহেলা জুলাই। গুলশানের হলি আর্টিজানে হামলা চালায় জঙ্গিরা। ১৭ বিদেশিসহ ২০ জনকে হত্যা করে তারা। হামলা ঠেকাতে গিয়ে নিহত হন দুই পুলিশ কর্মকর্তা।

পরে বিশেষ অভিযানে নিহত হয় সব হামলাকারী। এছাড়া বিভিন্ন সময়ে অভিযানে মারা যায় ১৩ জঙ্গি।

ওই বছরের ২৩ জুলাই হামলায় জড়িত ২১ জনকে চিহ্নিত করে তাদের মধ্যে ৮ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। পরে জেএমবির সাত সদস্যকে ফাঁসির রায় দেন আদালত। মামলাটি এখন উচ্চ আদালতে বিচারাধীন।

ঘটনার পাঁচ বছর পরও এখনো কাটেনি শঙ্কা। তবে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান বলছেন, নতুন করে হামলার সক্ষমতা নেই জঙ্গিদের।

জঙ্গি নিমূলে সমাজের সবাইকে একসাথে এগিয়ে আসার পাশাপাশি পারিবারিক শিক্ষার উপর জোর দিলেন র‍্যাব প্রধান।

এরইমধ্যে নিজেদের ভুল বুঝতে পেরে আত্মসমর্পণ করেছে ১৬ জঙ্গি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।