স্বপ্নের বাংলাদেশ ডেস্ক ০১ জুলাই ২০২১, ১৪:৩৬
আজ থেকে শুরু হয়েছে ফাইজার ও চীনের সিনোফার্মের টিকাদান কার্যক্রম। বৃহস্পতিবার (১ জুলাই) সকালে রাজধানীর কুর্মিটোলা হালপাতালে এই কার্যক্রমের উদ্বোধন করতে গিয়ে তোপের মুখে পরেন প্রবাসী কল্যাণ মন্ত্রী।
টিকার জন্যে নিবন্ধন করতে না পারায় বিক্ষোভ করেন প্রবাসীরা। এসময় প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমদ আহবান জানান, টিকা নিয়ে সরকারের ওপর আস্থা রাখতে হবে। আশ্বাস দেন, সোমবারের মধ্যে নিবন্ধন জটিলতা সমাধানের।
পরে বিএমইটির মহাপরিচালক বলেন, কাল সকাল ৯টা থেকে সংস্থাটি প্রবাসিদের নিবন্ধনের জন্য খুলে দেয়া হবে। সারা দেশে ৫৩টি কেন্দ্রের মাধ্যমে রেজিষ্ট্রেশন করা যাবে বলেও জানান বিএমইটির মহাপরিচালক।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com