shopner bd
শনিবার, ২২ আগস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩
×

খুলনায় করোনায় প্রাণ গেলো আরও ২৭ জনের

  খুলনা প্রতিনিধি ০২ জুলাই ২০২১, ১৬:৩৩

খুলনায় করোনায় প্রাণ গেলো আরও ২৭ জনের মৃত্যু

খুলনা বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ২৭ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে ১ হাজার ২০১ জনের করোনা শনাক্ত হয়েছে। এর আগে গতকাল বৃহস্পতিবার বিভাগে সর্বোচ্চ ৩৯ জনের মৃত্যু হয়েছিল।

আজ শুক্রবার বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক রাশেদা সুলতানা এসব তথ্য নিশ্চিত করেছেন।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দপ্তর সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে খুলনায় ৯ জন, কুষ্টিয়ায় সাতজন, ঝিনাইদহে তিনজন, চুয়াডাঙ্গায় তিনজন, যশোরে দুজন, বাগেরহাট, নড়াইল ও মেহেরপুরে একজন করে মারা গেছেন।

খুলনা বিভাগের মধ্যে প্রথম করোনা রোগী শনাক্ত হয় চুয়াডাঙ্গায় গত বছরের ১৯ মার্চ। করোনা সংক্রমণের শুরু থেকে শুক্রবার সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট শনাক্ত হয়েছে ৫৮ হাজার ৭২১ জন। আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ১৩৬ জন। এ সময় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৯ হাজার ৩৫৪ জন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।