shopner bd
শনিবার, ২২ আগস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩
×

লকডাউনের তৃতীয় দিনে সড়কে বেড়েছে গাড়ির চাপ

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ০৩ জুলাই ২০২১, ১৩:৫২

লকডাউনের তৃতীয় দিনে সড়কে বেড়েছে গাড়ির চাপ

বৃহস্পতিবার (১ জুলাই) থেকে শুরু হওয়া কঠোর লকডাউনের তৃতীয় দিন শনিবারে এসে ঢাকার সড়কে বৃদ্ধি পেয়েছে ব্যক্তিগত গাড়ির সংখ্যা। এসব গাড়ির বেশির ভাগই পোশাক কারখানা বা রপ্তানিমুখী শিল্পপ্রতিষ্ঠানের। এবারের লকডাউন কার্যকরে পুলিশ, বিজিবির সঙ্গে সেনাবাহিনীও মাঠে রয়েছে।

শনিবার সকালে ঢাকার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, ব্যক্তিগত গাড়ি, মাইক্রোবাস ও পণ্যবাহী গাড়ির চলাচল বেড়েছে। এ ছাড়া সড়কে প্রচুর মোটরসাইকেল ও রিকশা চলতে দেখা যায়।

প্রগতি সরণিতে চেকপোস্টে রয়েছে সেনাসদস্যরা। এখানে যানবাহন থামিয়ে চালক বা আরোহীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুলিশ বিভিন্ন চালকদের ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা করছে। অপ্রয়োজনে যারা বের হয়েছে তাদের বিরুদ্ধে মামলা দিচ্ছে পুলিশ।

চেকপোস্টে দায়িত্ব পালনকারী এক পুলিশ সদস্য জানিয়েছেন, আজ সকাল থেকে রাস্তায় অনেক গাড়ি বের হয়েছে। যার বেশির ভাগই শিল্প কারখানার গাড়ি। ব্যক্তিগত গাড়ি নিয়ে যারা বের হয়েছেন তাদের বেশির ভাগই জরুরি কাজের কথা জানাচ্ছেন। যারা যৌক্তিক কারণ দেখাতে পারছেন না, আমরা তাদের বিরুদ্ধে মামলা দিচ্ছি। কেউ কেউ মিথ্যা বলারও চেষ্টা করেন। আমাদের কাছে যাদের বক্তব্য যৌক্তিক মনে হচ্ছে, তাদের আর আটকাচ্ছি না। কারণ আমরাও বিশ্বাস করি এই সময় জরুরি প্রয়োজন না থাকলে কারও বের হওয়ার কথা না।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।