shopner bd
রবিবার, ২৩ আগস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩
×

সড়কে বেড়েছে চলাচল, পুলিশও তৎপর

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ০৫ জুলাই ২০২১, ১৪:৪৮

সড়কে বেড়েছে চলাচল, পুলিশও তৎপর

কঠোর বিধিনিষেধের পঞ্চম দিন আজ সোমবার অন্যান্য দিনের তুলনায় রাজধানীতে বেশি রিকশা ও ব্যক্তিগত গাড়ি চলাচল করতে দেখা গেছে। এ ছাড়া অন্যান্য দিনের তুলনায় সড়কে পায়ে হাঁটা মানুষের উপস্থিতিও ছিলো চোখে পড়ার মতো।

কঠোর বিধিনিষেধ বাস্তবায়নে রাজধানীর বিভিন্ন এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তবে প্রধান সড়কের তুলনায় রাজধানীর অলিগলিতে মানুষের জটলা কিছুটা বেশি চোখে পড়েছে।

চেকপোস্টগুলোতে দেখা যায়, গাড়ি থামিয়ে গন্তব্যে যাওয়ায় সুনির্দিষ্ট কারণ জানতে চাইছে পুলিশ। প্রয়োজনে কাগজপত্রও দেখছে। জরুরি পরিষেবায় নিয়োজিত ব্যক্তিরা পরিচয়পত্র দেখিয়ে গন্তব্যে যাচ্ছেন।

এদিকে কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্ত অনুযায়ী, আজ সকাল ১০টা থেকে বেলা দেড়টা পর্যন্ত ব্যাংকে লেনদেন করা যাবে। লেনদেন-পরবর্তী আনুষঙ্গিক কার্যক্রমের জন্য বেলা ৩টা পর্যন্ত ব্যাংক খোলা থাকবে। আজ ব্যাংকগুলোর সামনে মানুষের লাইন চোখে পড়েছে।

এর আগে গতকাল রোববার কঠোর বিধিনিষেধের চতুর্থ দিনে সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত পুলিশ ৬১৮ জনকে আটক করেছে। ডিএমপির ভ্রাম্যমাণ আদালত ১৬১ জনকে ৫৪ হাজার ৪৫০ টাকা জরিমানা করেছেন। পাশাপাশি সড়ক পরিবহন আইন অনুযায়ী বিধি লঙ্ঘন করাসহ বিভিন্ন অপরাধে ৪৯৬টি বাহন থেকে ১২ লাখ ৮১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।