shopner bd
শুক্রবার, ২১ আগস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩
×

চৌদ্দগ্রামে লকডাউনে ভ্রাম্যমাণ আদালতের ১৩১ মামলায় ৩ লক্ষাধিক টাকা জরিমানা

  চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি ০৭ জুলাই ২০২১, ১৭:৫০

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লার চৌদ্দগ্রাম পৌরসভাসহ উপজেলার তের ইউনিয়নের বিভিন্ন বাজারে সরকার ঘোষিত লকডাউন বাস্তবায়নে মাঠে রয়েছে উপজেলা প্রশাসনের দুইটি টিম। গত ১ জুলাই বৃহস্পতিবার সকাল ৬টা থেকে শুরু হওয়া লকডাউনে বন্ধ রয়েছে গণপরিবহন, মার্কেট, দোকানপাট এবং সরকারি-বেসরকারি অফিস।

গত ৬ দিনে লকডাউন অমান্য করায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে ১৩১ মামলায় ৩ লাখ ১৮ হাজার ৩’শ টাকা জরিমানা আদায় করেছে। এছাড়া নিত্য প্রয়োজনীয় পণ্যসহ কাঁচামালের দোকান বিকাল ৫টার মধ্যে বন্ধ করতে কঠোর হুশিয়ারী প্রদান করা হয়।
 
এ বিষয়ে চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী অফিসার এস এম মঞ্জুরুল হক ও সহকারী কমিশনার ভুমি আল আমিন সরকার জানান, ‘সরকারিবিধি নিষেধ বাস্তবায়নে পুলিশ, বিজিবি সেনাবাহিনী ও র‌্যাব সদস্যরা সহায়তায় উপজেলা প্রশসান মাঠে কাজ চালিয়ে যাচ্ছে। জীবন বাঁচার জন্যই এই লকডাউন। এটা আমাদের সবাইকে মানতে হবে। এ জন্য সব শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা প্রয়োজন। না হলে করোনার সংক্রমণ নিয়ন্ত্রণ আনা কঠিন হয়ে পরবে’।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।