খুলনা প্রতিনিধি ০৯ জুলাই ২০২১, ১৫:৫৫
খুলনা বিভাগে করোনাভাইরাসের সংক্রমণ ঊর্ধ্বমুখী। গত ২৪ ঘণ্টায় বিভাগটিতে করোনা ও উপসর্গে আরও ৭১ জনের মৃত্যু হয়েছে। এ সময় আক্রান্ত হয়েছে ১ হাজার ৬৫৬ জন।
শুক্রবার (৯ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের বিভাগীয় পরিচালক রাশেদা সুলতানা এ তথ্য নিশ্চিত করে বলেন, এ বিভাগে শনাক্তের হার কমলেও মৃত্যু হার বেশি।
এর আগে গত বুধবার (৭ জুলাই) খুলনা বিভাগে সর্বোচ্চ ৬০ জনের মৃত্যু হয়েছিল। আর ঐদিন সর্বোচ্চ ১ হাজার ৯০০ জনের দেহে করোনা শনাক্ত হয়েছিল।
বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দফতর সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে সর্বোচ্চ ২৩ জনের মৃত্যু হয়েছে খুলনা জেলায়। বাকিদের মধ্যে কুষ্টিয়ায় ১৪ জন, যশোরে ৯ জন, ঝিনাইদহে ১০ জন, চুয়াডাঙ্গায় ছয়জন, মেহেরপুরে পাঁচজন, বাগেরহাটে দুজন, নড়াইল ও মাগুরায় একজন করে মারা গেছেন।
খুলনা বিভাগের মধ্যে গত বছরের ১৯ মার্চ চুয়াডাঙ্গায় প্রথম করোনা রোগী শনাক্ত হন। এ পর্যন্ত বিভাগের ১০ জেলায় ৬৯ হাজার ১৮৭ জন শনাক্ত হন। মৃতের সংখ্যা ১ হাজার ৪৮৭ জন।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com