স্বপ্নের বাংলাদেশ ডেস্ক ১০ জুলাই ২০২১, ১৬:৩৯
করোনা সংক্রমণ ঠেকাতে গণপরিবহন বন্ধ থাকায় বিপাকে পড়েছেন পরিবহন শ্রমিকেরা। বাস মালিকদের দেয়া সামান্য ভাতার টাকায় পরিবার-পরিজন নিয়ে জীবন যাত্রার ব্যয় মেটাতে হিমশিম খাচ্ছেন তারা।
কঠোর বিধিনিষেধে থমকে গেছে রাজধানীর জনজীবন। থমকে গেছে পরিবহন শ্রমিক বজলু মিয়ার জীবনটাও। আগে বাসের হেলপারি করে যেখানে দৈনিক ৩০০ থেকে ৫০০ টাকা আয় করতেন। এখন তা নেমে গেছে শূন্যের ঘরে। এতে ৪ জনের পরিবার নিয়ে জীবিকা নির্বাহে হিমশিম খেতে হচ্ছে তাকে।
শুধু বজলু মিয়া নয়, একইভাবে মানবেতর জীবনযাপন করছেন গাড়ি চালক রাজীব হোসেন। বাস মালিকের কাছে থেকে যে খোড়াকি ভাতা পান তা দিয়ে রাজধানীতে টিকে থাকতে দায় হয়ে পড়েছে তার।
সংক্রমণ রোধে এক বছরের বেশি সময় ধরে দফায় দফায় গণপরিবহন বন্ধ থাকায় ধার-দেনা করে অনাহার-অর্ধাহারে দিনাতিপাত করছেন এ খাতের প্রায় অর্ধকোটি শ্রমিক। এমন বাস্তবতায় আর্থিত সহায়তার দাবি এসব খেটে খাওয়া মানুষের।
এদিকে কয়েক দফা লকডাউনে খোরাকি দিতে দিতে এবং ঋণের কিস্তি দিয়ে প্রায় নিঃস্ব গণ-পরিবহণ মালিকরাও।
স্বাস্থ্যবিধি মেনে শিগগিরই গণপরিবহন চালুর দিন গুণছেন তারা।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com