shopner bd
রবিবার, ২৩ আগস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩
×

নগরকান্দায় সোনালী ব্যাংকে মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি, ব্যাংক কর্তৃপক্ষের উদাসিনতা

  নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি ১৫ জুলাই ২০২১, ১৬:০০

নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি

ফরিদপুরের নগরকান্দায় সোনালী ব্যাংক কর্তৃপক্ষের উদাসিনতায় স্বাস্থ্যবিধি না মেনে চলছে কার্যক্রম। সম্প্রতি ছড়িয়ে পড়া মহামারী করোনা ভাইরাসের সময় কর্তৃপক্ষের উদাসিনতা দেখে মনে হচ্ছে ব্যাংকের এ শাখাটি করোনা মুক্ত।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে সোনালী ব্যাংক নগরকান্দা শাখায় গিয়ে দেখা যায়, স্বাস্থ্যবিধি না মেনেই চলছে ব্যাংকের সকল কার্যক্রম। ব্যাংকের ভিতর স্বল্প জায়গায় গাদাগাদি করে সেবা নিতে এসেছেন লোকজন। দেখলে মনে হচ্ছে ব্যাংকের ভিতর এ যেন বাজার মিলছে। গ্রাহকেরা ভিতরে ডুকছে কিন্তু সেবা পেতে বিলম্ব হওয়ায় ভিড় বেড়ে যাচ্ছে। 

কিছুটা অসুস্থ্য অবস্থায় ব্যাংক থেকে বের হচ্ছেন সত্তরোর্ধ বয়সী মুরুব্বী। তিনি স্বস্তির নিশ্বাস ছেড়ে বলেন, ব্যাংকের স্ট্যাফদের কাজে এতো ধীরগতি যে একটি কাজে ডাবল সময় লাগাচ্ছে। ফলে ভীড় বেড়ে যাচ্ছে। কাজে ধীরগতির কারন চেক প্রতি কমিশন বানিজ্য স্ট্যাফদের একটি কৌশল বলে অনেকে মন্তব্য করেছেন। সরকারী প্রত্যেকটি দপ্তরের প্রবেশ দ্বারে হাত দোয়ার ব্যবস্থা রাখার নিয়ম থাকলেও এ ব্যাংক ভবনের কোথাও এ ব্যবস্থা পাওয়া যায়নি। 

সেবা নিতে আসা অনেকেই এ প্রতিবেদককে বলেন, একেতো ব্যাংকে জায়গা কম, তারপর ঈদ সামনে মাত্র একটি কাউন্টার থেকে টাকা দিচ্ছে তাইতো এতো ভীড় হচ্ছে। 

শাখা ব্যবস্থাপক কাজী রেজোয়ান বলেন, আমরা স্বাস্থ্যবিধি মানার জন্য অনুরোধ করছি। কেউ মানছেন না। তাছাড়া এই শাখার ভিতরে স্বল্প জায়গা হওয়ায় ভীড় বাড়ছে। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা জেতী প্রু বলেন, ম্যানেজারের সাথে পরামর্শ করে কি ভাবে ভীড় এড়ানো যায় সেই ব্যবস্থা করা হবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।