নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি ১৭ জুলাই ২০২১, ২০:২২
বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের কারনে ক্ষতি গ্রস্হ্য অসহায় হতদরিদ্র পরিবারের মাঝে রিয়া রাথীন গ্রুপের চেয়ারম্যান ও বিশিষ্ট শিল্প পতি ও সমাজ সেবক।
ফরিদপুরের মানবতার ফেরিওয়ালা নামে খ্যাত কাজী আঃ সোবহান এর পক্ষ হতে করোনা কালিন সময় ঈদ কে সামনে রেখে অসহায় ও দুস্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন।
শনিবার (১৭ জুলাই) সকাল থেকে ফরিদপুরের সালথা উপজেলায় মাঝারদীয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় পিকআপ ভ্যানে করে ভাসমান অবস্থায় ঘুরে ঘুরে চাল, ডাল, লবণ, তেল, আলু সহ, খাদ্য সামগ্রী প্যাকেট বিতরণ করা হয়।
মহামারী করোনা কালিন সময় স্বাস্থ্যবিধি মেনে কাজী আঃ সোবহান এর পক্ষ হতে খাদ্য সামগ্রী বিতরণে উপস্থিত ছিলেন, লস্করদীয়া ইউনিয়নের যুবলীগ সভাপতি রিজু খান, সাংগঠনিক সম্পাদক শেখ জাহিদ কাজী আনিছ, কাক আঃ সোবহানের ব্যাক্তিগত সহকারি মাহমুদ হোসেন। এসময় কাজী আঃ সোবহান টেলিফোনে বলেন, মানুষের জন্য আমার মন সবসময় কাঁদে। করোনা ও ঈদ কে সামনে রেখে বিতরণ ও কার্জক্রম অব্যাহত থাকবে। সকলের কাছে দোয়ার দরখাস্ত রইল।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com