shopner bd
রবিবার, ২৩ আগস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩
×

নিবন্ধন ছাড়াই পোশাক শ্রমিকদের টিকা প্রদান শুরু

  গাজীপুর প্রতিনিধি ১৮ জুলাই ২০২১, ১৫:৩৩

গাজীপুর

করোনাভাইরাস সংক্রমনরোধে সারাদেশে চলছে টিকা দান কর্মসূচি। এবার রেজিস্ট্রেশন (নিবন্ধন) ছাড়াই গাজীপুরের পোশাক শ্রমিকদের করোনার টিকা দেয়া শুরু হয়েছে। প্রথম দিন চারটি কারখানার প্রায় ১২ হাজার শ্রমিককে টিকা দেয়া হবে।

রোববার (১৮ জুলাই) সকালে গাজীপুর মহানগরীর কোনাবাড়ী এলাকায় তুষুকা ডেনিম কারখানায় নিবন্ধন ছাড়াই করোনার টিকাদান কার্যক্রম উদ্বোধন করা হয়। গাজীপুর সিটি করপোরেশনের মেয়র মো. জাহাঙ্গীর আলম এ কার্যক্রম উদ্বোধন করেন।

জাহাঙ্গীর আলম বলেন, ‘করোনা সংক্রমণ রোধে এই উদ্যোগ নেয়া হয়েছে। তবে টিকা নিলেও স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, পাশাপাশি সবাইকে সচেতন হতে হবে। পর্যায়ক্রমে সব পোশাক শ্রমিকদের টিকা দেয়া হবে। তবে টিকা গ্রহণের সময় জাতীয় পরিচয়পত্র সঙ্গে আনতে হবে।

গাজীপুরে একসঙ্গে চারটি পোশাক কারখানায় শ্রমিকদের এনআইডি নিয়ে টিকাদান শুরু হয়েছে। কারখানাগুলো হচ্ছে গাজীপুরের লক্ষ্মীপুরা এলাকার স্পেরো অ্যাপারেলস লিমিটেড, কোনাবাড়ী এলাকায় তুসকা গ্রুপের দুটি ও ভোগড়া এলাকার রোজভ্যালি।

গাজীপুর সিভিল সার্জন জানান, সরকারি সিদ্ধান্তে গাজীপুরের গার্মেন্ট শ্রমিকদের করোনার টিকা দেয়া হচ্ছে। এজন্য কারখানাগুলো থেকে তালিকা চাওয়া হয়েছিল। ২৫ লাখ শ্রমিকের তালিকা পাওয়া গেছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।