কুমিল্লা প্রতিনিধি ১৮ জুলাই ২০২১, ১৫:৪৮
কুমিল্লার বুড়িচংয়ে পরিবারের সঙ্গে ঈদ করা হলো না প্রবাসীর। ঈদের গরু কিনতে গিয়ে গাড়িচাপায় প্রাণ গেছে তার। কয়েক মাস আগে ঈদ করার জন্য তিনি বাড়িতে এসেছিলেন।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচংয়ের নাজিরা বাজার এলাকায় শুক্রবার সন্ধ্যায় গাড়িচাপায় নিহত মোটরসাইকেলে আরোহী কাউসার আহাম্মদ (৪২) আদর্শ সদর উপজেলার রাজেন্দ্রপুর ইউনিয়নের গুণবতী গ্রামের মৃত হাজী দুলা মিয়ার ছেলে। তিনি সৌদি প্রবাসী।
এ দুর্ঘটনায় ২ জন আহত হয়েছেন। কয়েক মাস আগে কাওসার পরিবারের সঙ্গে ঈদ করতে সৌদি আরব থেকে ছুটিতে দেশে আসেন। শুক্রবার ময়নামতি সাহেবের বাজারে পশুর হাটে গরু কিনতে গিয়েছিলেন। ঘাতক গাড়ি প্রাণ কেড়ে নেওয়ায় পরিবারের সঙ্গে ঈদ করা হলো না তার।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com