নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি ২৮ জুলাই ২০২১, ১৪:৩৭
করোনা ভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণে সরকার সারাদেশে ১৪ দিনের কঠোর লকডাউন ঘোষণা করেছে। ঈদ পরবর্তী এ লকডাউনে কঠোর অবস্থানে রয়েছে ফরিদপুরের নগরকান্দা উপজেলা প্রশাসন।
চলছে ভ্রাম্যমাণ আদালতের অভিযান। আইন অমান্য করার দায়ে বিভিন্ন জনকে গুনতে হচ্ছে জরিমানা আজ সোমবার লকডাউন কার্যকর করতে উপজেলা প্রশাসনের পাশাপাশি বিজিবি সদস্যদের টহল ছিলো চোখে পড়ার মতন।
জনগণকে লকডাউন মানাতে ও আইন অমান্য করার দায়ে উপজেলার বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৮ টি মামলায় সর্বমোট ১১ হাজার ৬ শত টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট জেতি প্রু। এসময় সকলকে সতর্ক করেন তিনি।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com