shopner bd
সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩
×

সোনাইমুড়ি পৌরসভায় কঠোর লকডাউন, গ্রামের অবস্থা ঢিলেঢালা!

  মোহাম্মদ দেলোয়ার হোসেন, নোয়াখালী প্রতিনিধি ৩০ জুলাই ২০২১, ১৩:৫২

মোহাম্মদ দেলোয়ার হোসেন, নোয়াখালী প্রতিনিধি

সরকার ঘোষিত সারাদেশে চলমান কঠোর লকডাউনের মধ্যেও নোয়াখালীতে হঠাৎ হু হু করে বাড়ে যাচ্ছেই করোনার সংক্রমণ। লকডাউনে যখন কঠোর অবস্থানে প্রশাসন, ঠিক তখনই দেখা যাচ্ছে বিপরীত চিত্র সোনাইমুড়ী উপজেলার বিভিন্ন হাট বাজার চিত্র উল্টো।

সোনাইমুড়ি পৌর শহরে মাঝে মধ্যে প্রশাসনের ভেলকিবাজি দেখলেও ঠিক বিপরীত চিত্র আশপাশের বাজারগুলোতে। উপজেলা প্রশাসন ও থানা প্রশাসন যতক্ষণ বাজারে টহলরত অবস্থায় অথবা মোবাইল কোর্ট পরিচালনায় থাকেন ঠিক তখনই লক্ষ করা যায় লকডাউনের আভাস। তখনই দেখা যায় যেনো জনশূন্য এক নগরী।

প্রশাসন দৃষ্টির আড়াল হলেই চোর-পুলিশ খেলায় মেতে উঠে দোকানদার, আগত জনসাধারণ ও গাড়ী চালকদের। সরেজমিনে গিয়ে দেখা যায়, পৌরবাজারের বাহিরে প্রশাসনকে ফাঁকি দিয়ে চলছে যানচলাচল। মানুষের আড্ডা আর কেনা-বেচায় মুখরিত আসপাশের বাজার গুলো। যেখানে নেই কোনো স্বাস্থ্যবিধি মানার প্রবণতা।

উপজেলার আমিশা পাড়া, নদোনা,বাংলাবাজার, জয়াগ, কাশিপুর, দীঘিরযান, ভোরের বাজার, কল্লাপোড়া, বজরা বাজার, কালিকাপুরসহ ছোট-বড় প্রায় সব বাজারই চলছে আগের তুলনায় বেশি জমজমাট। প্রশাসনের সাথে চোর-পুলিশ খেলায় এসমস্ত বাজার জয়ী হলেও গত কিছুদিনের করোনার উর্ধ্বগতির কাছে হার মানতে হচ্ছে সোনাইমুড়ী উপজেলাসহ নোয়াখালীকে।

যেখানে প্রায় প্রতিদিন আক্রান্তের সংখ্যা বাড়ছে সাথে মৃত্যুও। গত ২৪ ঘন্টায় সোনাইমুড়ীতে ১৫ জনসহ মোট আক্রান্ত ১১৭২ এবং নোয়াখালীতে ২২৮ সহ জেলায় মোট আক্রান্তের সংখ্যা ১৫৩৩১!

"এমন অবস্থায় জনগণ এখনই সচেতন না হলে এবং স্বাস্থ্যবিধি না মানলে পরিস্থিতি ভয়াবহ হতে পারে বলে মনে করেন" উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাঈনুল ইসলাম।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।