shopner bd
বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩
×

পানিবন্দি ও ক্ষতিগ্রস্থ মানুষের পাশে ডাঃ ইউসুফ আলী

  কক্সবাজার প্রতিনিধি ০১ আগস্ট ২০২১, ১৪:২১

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের নব গঠিত ঈদগাঁও উপজেলার বন্যা প্লাবিত এলাকা পোকখালী ইউনিয়নে পানিবন্দি লোকজনের মাঝে শুকনা খাবার বিতরন করলেন মানবতার সেবক ডা: ইউসুফ আলী।

(৩০ জুলাই) সকল ১১টার দিকে পোকখালী ইউনিয়ন ৩নং ওয়ার্ড মধ্য পোকখালী ফকির পাড়া ও ২নং ওয়ার্ড পূর্ব পোকখালী জমসিকদার পাড়া বন্যার পানিতে প্লাবিত হওয়া অসংখ্য ক্ষতিগ্রস্থ পরিবারের বাড়ীতে নিজে গিয়ে শুকনা খাবার পৌছে দেন ঈদগাঁওর মড়েল হাসপাতাল এন্ড ডায়াবেটিস কেয়ার সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক ডা: মোঃ ইউসুফ আলী। 

শুকনো খাবার বিতরণের সময় সহযোগী সংগঠন হিসাবে সহযোগিতা করেন মানব কল্যাণ দুই টাকার ফাউন্ডেশন ও প্রতিষ্টাতা পরিচালক মোঃ উসমান গণি (ইলি) ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক মোঃ হাসান এম আব্দুল্লাহ মিয়াজী, ফয়সালা উদ্দীন, মাওলানা নুরুল আলম, মাওলানা হাবিবুর রহমান সাইফুল ইসলাম, মানব কল্যাণ দুই টাকার ফাউন্ডেশন পোকখালী ইউনিয়ন শাখার সহ-সভাপতি মাওলানা শামসুল হক, সাধারণ সম্পাদক মোঃ সালাহউদ্দিন কাদের ও সাংগঠনিক সম্পাদক ওবায়দুল কাদের ইমন, মোবারকসহ আরো অনেকেই উপস্থিত ছিলেন। 

এসময় ক্ষতিগ্রস্থ মানুষ গুলো শুকনা খাবারের প্যাকেট পেয়ে খুশিতে উৎফুল্ল হয়ে ডাক্তারের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করে দোয়া ও আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে। উল্লেখ যোগ্য মানবতার সেবক ডাক্তার ইউসুফ আলী ঈদগাঁও নব গঠিত উপজেলা বিভিন্ন রোগীদের ফ্রি চিকিৎসাসহ নানাভাবে সহযোগিতা করে আসচ্ছেন বলে জানা যায়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।