shopner bd
মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩
×

কালিয়াকৈরে লকডাউনে ক্ষতিগ্রস্ত শ্রমিকদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ

  কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি ০১ আগস্ট ২০২১, ১৬:৩২

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের কালিয়াকৈরে লকডাউনে ক্ষতিগ্রস্ত পরিবহন শ্রমিকদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার (ত্রাণ) বিতরণ করা হয়েছে। রোববার দুপুরে উপজেলার কালিয়াকৈর বাস র্টামিনালে স্বাস্থ্যবিধি মেনে এ উপহার বিতরণ করা হয়।

কালিয়াকৈর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রাসেলের সঞ্চালনায় ত্রাণ সামগ্রী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন গাজীপুর জেলা পুলিশ সুপার এস.এম শফিউল্লাহ (বিপিএম)। 

এ সময় আরও বক্তব্য রাখেন- কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ, কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনোয়ার হোসেন চৌধুরী প্রমূখ। 

পরে পাঁচ শতাধিক ক্ষতিগ্রস্ত শ্রমিকদের মাঝে ৫ কেজি চাল, ১ কেজি ডাল, আলু, সাবান সহ করোনা সুরক্ষার বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়। এছাড়া গাজীপুর জেলা পুলিশ সুপার এস.এম শফিউল্লাহ ক্ষতিগ্রস্থ শ্রমিকদের জন্য ৫০ হাজার টাকা দেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।