shopner bd
মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩
×

ইনভিন্সিবল স্মাইল’র আর্থিক সহযোগিতায় “বিনামূল্যে রক্তের গ্রুপ” নির্ণয়ের প্রথম দিন

  লালমনিরহাট প্রতিনিধি ০৭ আগস্ট ২০২১, ০২:৫৬

লালমনিরহাট প্রতিনিধি

“স্বাস্থ্য সচেতনতা মানতে হবে, রক্তের গ্রুপ জানতে হবে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় ৬ আগষ্ট ২০২১ থেকে টানা দু-সপ্তাহের “ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় ” কর্মসূচি পালনের উদ্ভোধন করে টিম সুপ্রভাত।

কর্ম পরিকল্পনা সম্পর্কে সুপ্রভাতের সভাপতি, গোলাম মাহমুদ সহযোগী সংস্থা “ইনভিন্সিবল স্মাইল” এর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে বলেন, “ইনভিন্সিবল স্মাইল” যেকোন চ্যালেঞ্জ মোকাবেলায় আমাদের পাশে সাহস হয়ে কাজ করছে।

এবার আমরা লালমনিরহাট,কুড়িগ্রাম ও রংপুর জেলার প্রত্যন্ত অঞ্চলের মোট ৫,০০০ মানুষের ব্লাড গ্রুপ, নির্ধারিত সময়ের মধ্যে নির্ণয় করতে চাই।

অপরদিকে সহযোগী সংস্থা “ইনভিন্সিবল স্মাইল” এর প্রতিষ্ঠাতা হৃদয় হাসান জানান, আমি এই তরুণদের ভাল কাজের প্রতি উৎসাহ তাদের মেধা,গতি ও পরিশ্রম কারার মন মানসিকতায় মুগ্ধ।

তিনি আরো বলেন, রক্তের গ্রুপ জানার প্রয়োজনীয়তা অপরিহার্য এ ব্যাপারে কারোর দ্বিমত পোষণ করার নেই।
নিঃসন্দেহে সুপ্রভাত তাদের টার্গেট পুরনের সর্বোচ্চ চেষ্টা চালাবে বলে বিশ্বাস করি। আমরা তাদের কাজের সহযোগী হতে পেরে গর্বিত।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।