shopner bd
বুধবার, ১৯ আগস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩
×

কালিয়াকৈরে ধর্ষণ মামলার সেই আসামী সবুজ গ্রেফতার

  কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি ০৭ আগস্ট ২০২১, ২১:৫৩

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের কালিয়াকৈরে ধর্ষণ মামলার সেই আসামী ডিবিএল গ্রুপের চেয়ারম্যান বাবুলের এপিএস তরিকুল ইসলাম সবুজকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার দুপুরে গ্রেফতারকৃত আসামীকে গাজীপুর জেলহাজতে পাঠানো হয়েছে।

গ্রেফতারকৃত হলেন, গাজীপুর মেট্রোপলিটনের কাশিমপুর থানার কাশিমপুর নয়াপাড়া এলাকার মৃত মাহাবুবুল খালিকের ছেলে তরিকুল ইসলাম সবুজ (৪৫)। তিনি ডিবিএল গ্রুপের চেয়ারম্যান বাবুলের এপিএস।

পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, মামলার বাদী ওই নারীকে ধর্ষণের পর থেকে আসামী সবুজ পলাতক ছিল। গোপন সংবাদের ভিত্তিতে গত শুক্রবার রাতে অভিযান চালিয়ে ঢাকা ডেমড়া থেকে তাকে গ্রেফতার করেছে কালিয়াকৈর থানা পুলিশ। পরে শনিবার দুপুরে তাকে গাজীপুর জেলহাজতে পাঠানো হয়।

উল্লেখ্য, ওই বাদী নারীকে বিভিন্ন প্রলোভনে একাধিক বার ধর্ষণ করে তরিকুল ইসলাম সবুজ। সর্বশেষ গত ৪ মার্চ দুপুর দেড়টার দিকে বেড়াতে যাওয়ার কথা বলে তিনি ওই নারীকে কালিয়াকৈর উপজেলার তালতলী এলাকায় আনন্দ পার্কের রেষ্ট হাউজে নিয়ে একই প্রলোভনে আবারো তাকে ধর্ষণ করে। এ ঘটনায় ওই নারী বাদী হয়ে তরিকুল ইসলাম সবুজের নাম উল্লেখ করে গত ১২ জুন কালিয়াকৈর থানায় একটি মামলা দায়ের করেন।

গাজীপুরের সহকারী পুলিশ সুপার (কালিয়াকৈর সার্কেল) আল মামুন জানান, ধর্ষণ মামলার পর থেকে আসামী আত্মগোপনে ছিল। তবে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।