shopner bd
মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩
×

নোয়াখালীতে গণটিকা কার্যক্রমে একদিনে টিকা পেল চৌষট্রি হাজার মানুষ

  নোয়াখালী প্রতিনিধি ০৮ আগস্ট ২০২১, ১৯:০৮

নোয়াখালী প্রতিনিধি

সারা দেশের ন্যায় নোয়াখালীতে গণটিকার আওতায় প্রথম দিনে চৌষট্রি হাজার ২০১ জনকে কোভিড-১৯ টিকা দেওয়া হয়েছে।

গতকাল শনিবার (৭ আগস্ট) সকাল থেকে দুপুর ৩টা পর্যন্ত জেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার ২৯১ কেন্দ্রে কোভিড-১৯ এর টিকার প্রথম ডোজ দেয়া হয়।

রোববার (৮ আগস্ট) সকালে নোয়াখালী জেলা সিভিল সার্জন ডা.মাসুম ইফতেখার এসব তথ্য নিশ্চিত করেন।

জেলা সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা যায়, জেলার ৯১ ইউনিয়নে ২৭৩টি এবং নোয়াখালী পৌরসভা ও চৌমুহনী পৌরসভার ১৮টি কেন্দ্রের প্রতিটি কেন্দ্রে তিনটি করে বুথ ছিল। প্রতি বুথে পাঁচজন করে মোট এক হাজার ৪৫৫ জন স্বাস্থ্যকর্মী এ কর্মসূচি বাস্তবায়ন করে।

অপরদিকে, সিভিল সার্জন ডা.মাসুম ইফতেখার গণ টিকাদান ক্যাম্পেইন কার্যক্রম প্রথম ডোজ সফলভাবে সম্পন্ন হওয়ায় জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, উপজেলা প্রশাসন, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, স্বাস্থ্য বিভাগের সকল কর্মকর্তা,কর্মচারীবৃন্দ, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের সকল টিকাদানকারী, স্বেচ্ছাসেবক সহ সকলের কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।