হিলি প্রতিনিধি ০৯ আগস্ট ২০২১, ২০:১৩
দেশে করোনাভাইরাসের প্রকোপ দিন দিন বৃদ্ধি পাওয়ার কারনে বাংলাদেশ সরকার বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছে। তার মধ্যে উন্নতম হচ্ছে করোনা টিকা গ্রহণ। তারই ধারাবাহিকতায় দিনাজপুরের হাকিমপুর (হিলি) পৌরসভায় টিকা গ্রহণ না করার কারনে পৌরসভার সকল কর্মচারীদের বেতন সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে পৌর মেয়র জামিল হোসেন চলন্ত।
হাকিমপুর (হিলি) পৌর মেয়র জামিল হোসেন চলন্ত আরটিভি নিউজকে জানান, করোনাটিকা গ্রহণ না করার কারনে ইতিমধ্যে কর্তব্যরত কর্মচারীদের বেতন সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। যারা টিকা দিচ্ছেন তাদেরকে বেতন দেওয়া হচ্ছে। এই কার্যক্রম আমাদের চলবে গণটিকা দেওয়ার পরে জনগণ যদি টিকা কার্ড প্রদর্শন না করে তাহলে সকল প্রকার অফিসের কাজ থেকে অব্যহত থাকবে।
তিনি আরো জানান, করোনাভাইরাস প্রতিরোধে আমরা প্রথম ধাপে হাকিমপুর পৌরসভায় নো মাস্ক নো সার্ভিস কার্যক্রম চালু করেছিলাম। এবার আমরা গণটিকা দেওয়া পরে আমরা আরেকটি কার্যক্রম চালু করবো সেটি হচ্ছে নো সার্টিফিকেট নো সার্ভিস। এটি আগে থেকেই বলা হচ্ছে। অল্পদিনের মধ্যেই এই কার্যক্রম চালু করা হবে। সেই জন্য সকলকে দৃষ্টি দেওয়ার জন্য আহবান জানিয়েছেন তিনি।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com