নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি ১০ আগস্ট ২০২১, ১৬:২৯
ফরিদপুরের নগরকান্দায় করোনা ভাইরাস প্রতিরোধে কর্মহীন হয়ে পড়া অসহায় মানুষের মাঝে প্রধানমন্ত্রীর উপহার খাদ্য সামগ্রী বিতরন করেছে নগরকান্দা উপজেলা প্রশাসন।
মঙ্গলবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্বরে সহায়তা প্রদান অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জেতী প্রু।
উপহার খাদ্যসামগ্রীর মধ্যে ছিলো, ১০ কেজি চাউল, ২ কেজি আটা, ১কেজি ডাল, ৫ কেজি আলু, ১ কেজি লবন।
এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লাভলী ইয়াসমিন সীমা, উপজেলা ভাইস চেয়ারম্যান চুন্নু শেখ,
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইকবাল কবির, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আবুল কালাম আজাদ প্রমূখ।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com