shopner bd
বুধবার, ১৯ আগস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩
×

বিদেশগামীদের করোনা সনদ নিয়ে জালিয়াতি, দালাল আটক

  নোয়াখালী প্রতিনিধি ২৩ আগস্ট ২০২১, ১৬:১৮

বিদেশগামীদের করোনা সনদ নিয়ে জালিয়াতি, দালাল আটক

নোয়াখালীতে বিদেশগামীদের করোনা সনদ জালিয়াতি চক্রের এক দালালকে আটক করেছে সুধারাম মডেল থানা পুলিশ। আজ সোমবার সকালে নোয়াখালী জেলা সিভিল সার্জন অফিস সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটককৃত দালাল মো. কামরুল ইসলাম(২৮) বেগমগঞ্জ উপজেলার একলাশপুর গ্রামের মো. আবুল হোসেনের ছেলে।

নোয়াখালীর সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার বলেন, কামরুল বিদেশগামী যাত্রীদের মিথ্যা আশ্বাস দিয়ে করোনা রিপোর্ট নেগেটিভ দেওয়া এবং দ্রুত সনদ দেওয়ার কথা বলে সনদ প্রার্থীদের মিথ্যা আশ্বাস দিয়ে টাকা হাতিয়ে নিতেন। বিষয়টি জানতে পেরে আমাদের এবং গোয়েন্দা সংস্থার যৌথ অভিযানের ভিত্তিতে তাকে আটক করে সুধারাম মডেল থানায় সোপর্দ করা হয়।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহেদ উদ্দিন বলেন, করোনা সনদ জালিয়াতির অভিযোগে কামরুল ইসলামকে আটক করা হয়েছে। এ ঘটনায় পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।