shopner bd
মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩
×

বরগুনায় স্বেচ্ছাসেবী সংগঠনের তালের বীজ রোপন

  বরগুনা প্রতিনিধি ২৫ আগস্ট ২০২১, ২২:৩০

বরগুনা প্রতিনিধি
বরগুনায় “ভলান্টিয়ার ফর বাংলাদেশ” এর স্বেচ্ছাসেবীরা তালের বীজ রোপন করছেন। ছবিঃ প্রতিনিধি

প্রাকৃতিক দুর্যোগ ও বজ্রপাতের হাত থেকে রক্ষা এবং পরিবেশে ভারসাম্য ফিরে পেতে স্বেচ্ছাসেবী সংগঠন ভলান্টিয়ার ফর বাংলাদেশ বরগুনা জেলার উদ্যোগে বরগুনা সদর উপজেলার ৬নং বুড়িরচর ইউনিয়নের মানিকখালী গ্রামের পায়রা নদীর তীরে ও বেতাগী উপজেলার বেতাগী পৌরসভায় ১ নং ওয়ার্ডে তাল গাছের বীজ রোপন করা হয়। পাশাপাশি তালগাছের উপকারিতা সম্পর্কে জনসাধারণকে অবহিত করা হয়।

বরগুনা জেলায় এর আগেও গাছের চারা রোপণ করা হয়েছে। তবে সঠিক পরিচর্যার অভাবে এর অধিকাংশই নষ্ট হয়ে গেছে। ভলান্টিয়ার ফর বাংলাদেশের উদ্যোগে এবছর তাল গাছের বীজ রোপন কার্যক্রম শুরু হয়েছে।

বরগুনা সদরে ও বেতাগী উপজেলায় প্রায় দেড় শতাধিক তালগাছের বিজ রোপণের এই পাইলট প্রকল্প সফল হলে অন্যান্য ইউনিয়নেও একই প্রকল্প বাস্তবায়ন করা হবে।

সংগঠনের এ বীজ রোপণ কর্মীরাতে উপস্থিত ছিলেন, ভলান্টিয়ার ফর বাংলাদেশ বরগুনা জেলার সভাপতি মোঃ মিরাজ হোসাইন, সাধারণ সম্পাদক ইমরান মুসল্লি, জনসংযোগ কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান, মোঃ সাইদুর রহমান, মহিউদ্দিন লিমন, রাহাত মৃধা, হোসাইন, রুবেল, তাপস, মিথুন, সাথী, মারুফা, ইয়াদ, সাঈম, মুন্না, রাকিব, ফাতিমা, তারিন, রাইসা, লিমা, ইমা, আমেনা সহ আরো অনেকে।

এ সময়ে সংগঠনের সাধারণ সম্পাদক ইমরান মুসল্লি বলেন, “বরগুনা বাংলাদেশের একদম দক্ষিণে অবস্থিত। যার কারনে প্রতি বছর ঝড়, বন্যার কারনে ব্যাপক মানুষের বসতবাড়ি নদী কবলিত হয়ে যায় এবং রাস্তাঘাটের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। তালগাছ রোপনের ফলে এই তাল গাছ ভবিষ্যতে এইসব এলাকাকে সুরক্ষিত রাখবে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ কমে আসবে বলে আশা করছি।”

সংগঠনের সভাপতি মিরাজ হোসাইন বলেন, “এতোদিন করোনা সংক্রমণ থাকার কারণে দীর্ঘদিন পরে আমরা স্ব শরীরে মাঠে নেমে ইভেন্ট করার সুযোগ পেয়েছি। আশা করি আমাদের এই ইভেন্টের ফলে ভবিষ্যতে এই এলাকার মানুষ দীর্ঘমেয়াদি সুবিধা ভোগ করতে পারবে। এলাকার জনসাধারণ আমাদের সাধুবাদ জানিয়েছেন এবং সহযোগিতা করেছেন। ভবিষ্যতেও আমরা এই কার্যক্রম চালিয়ে যাওয়ার চেষ্টা করবো।”

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।