সিরাজগঞ্জ প্রতিনিধি ২৫ আগস্ট ২০২১, ২২:৪৬
ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরিন ও ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাসেলের বিরুদ্ধে প্রতারণা মামলা হয়েছে।
বুধবার (২৫ আগস্ট) সিরাজগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জেসমিন আরার আদালতে মামলার আবেদন করেন মো. রাজ নামে এক ব্যক্তি।
মামলার এজাহারে বলা হয়, গেলো মে মাসের বিভিন্ন সময়, অনলাইন প্লাটফরম ইভ্যালিতে টেলিভিশনসহ ৫ টি পণ্য ক্রয়ের অর্ডার করেন বাদী। এই জন্য ৫০ হাজার ৭৩৭ টাকা অগ্রিম পরিশোধ করেন। কিন্তু প্রতিশ্রুতি অনুযায়ী ৪৫ দিনের মধ্যে পণ্য বুঝে না পাওয়ায় ইভ্যালির মালিকপক্ষের বিরুদ্ধ মামলা দায়ের করেন।
মামলা আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন- পিবিআইকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com