shopner bd
মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩
×

হিলিতে ধর্ষন চেষ্টা মামলার আসামী গ্রেফতার

  হিলি প্রতিনিধি ২৫ আগস্ট ২০২১, ২৩:০৭

হিলি প্রতিনিধি

দিনাজপুরে জেলার হাকিমপুর (হিলি) উপজেলার ৩৮ বছর বয়সী এক নারীকে ধর্ষন চেষ্টার অভিযোগে এক জনকে গ্রেফতার করেছে হাকিমপুর থানা পুলিশ। গ্রেফতারকৃত আসামী উপজেলার খট্রামাধবপাড়া গ্রামের মৃত নবী মুন্সির ছেলে আসাদ আলী (৫৫)।

বুধবার (২৫ আগস্ট) রাত সাড়ে ১২টার সময় উপজেলার খট্রামাধবপাড়া নামক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন হাকিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস ওয়াহীদ।

হাকিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস ওয়াহীদ আরটিভি নিউজকে জানান, গত ১৭ আগস্ট দুপুর ২টার সময় ৩৮ বছর বয়সী এক নারীকে ধর্ষন চেষ্টা করেন আসাদ আলী। মেয়ের বাবা বাদী হয়ে হাকিমপুর থানার অভিযোগ দিলে উক্ত ঘটনার সত্যতা থাকায় আসামীকে গ্রেফতার করা হয়। পরে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের পূর্বক দিনাজপুর আদালতে প্রেরণ করা হয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।