shopner bd
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩২
×

মাধবপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ২৯ জুন ২০১৯, ১১:৩৪

হবিগঞ্জের মাধবপুরে ট্রাক ও মেক্সির মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যায় ঢাকা সিলেট মহাসড়কের উপজেলার হাড়িয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, মেক্সির চালক চুনারুঘাট উপজেলার জাহেদ মিয়া (২৮) ও ট্রাকের সহকারী।তার নাম পরিচয় জানা যায়নি। আহতরা হলেন, মেক্সি যাত্রী দিলীপ ঘোষ (৫০), সমর দাস(৩৫), আমজাদ হোসেন (২৭), ফরিদপুর জেলার মধুখাল উপজেলার রামচক্রবর্তি (২৫) এবং অজ্ঞাতনামা ব্যক্তি। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার সন্ধ্যায় ঢাকা গামী ট্রাক এবং মাধবপুর থেকে ছেড়ে আসা হবিগঞ্জগামী মেক্সি উপজেলার হাড়িয়া এলাকায় মুখোমুখি সংঘর্ষে মেক্সির চালক ও ট্রাকের সহকারী ঘটনাস্থলে নিহত হন। আহত হন পাঁচজন। খরব পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ, মাধবপুর থানা পুলিশ ও মাধবপুর ফায়ার সার্ভিসের কর্মিরা উদ্ধার তৎপরতা চালায়। বিষয়টি নিশ্চিত করে হাইওয়ে পুলিশের ওসি লিয়াকত আলী জানান এ দুর্ঘটনার কারণে ঢাকা সিলেট মহাসড়কে প্রায় আধা ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।