ফজলুল হক খান, সিরাজগঞ্জ ২৮ আগস্ট ২০২১, ১৬:২৮
সিরাজগঞ্জের রায়গঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ- ২০২১ উপলক্ষে সাংবাদিকদের সাথে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১০ টায় উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ হাফিজুর রহমানের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় রায়গঞ্জ প্রেসক্লাবের সভাপতি টি, এম, কামরুজ্জামান লাবু ও সাধারণ সম্পাদক কে, এম, রফিকুল ইসলাম সহ রায়গঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকগণ অংশ নেন।
স্বাগত বক্তব্যে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ২৮ আগস্ট হতে ৩ সেপ্টেম্বর পর্যন্ত সাত দিনব্যাপী জাতীয় মৎস্য সপ্তাহ- ২০২১ উদযাপনের কর্মসূচি তুলে ধরেন।
তিনি মৎস্য সপ্তাহের প্রথম দিন ২৮ আগস্ট রায়গঞ্জ উপজেলার আওতাধীন সমগ্র পৌরসভা ও ইউনিয়ন সমূহে মাইকিং এবং ব্যানার, ফেস্টুন এর মাধ্যমে ব্যাপক প্রচারণা, দ্বিতীয় দিন ২৯ আগস্ট উপজেলা পরিষদ পুকুরে পোনা মাছ অবমুক্ত করণ ও নিমগাছি মৎস্য চাষ প্রকল্পে মৎস্য সেক্টরের বর্তমান সরকারের অগ্রগতি ও সাফল্য বিষয়ে নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন, তৃতীয় দিন ৩০ আগস্ট একই স্থানে প্রান্তিক পর্যায়ের মৎস্যচাষী ও মৎস্যজীবীদের সাথে স্বাস্থ্যবিধি অনুসরণপূর্বক মত বিনিময়।
চতুর্থ ও পঞ্চম দিন ৩১ আগস্ট ও ১ সেপ্টেম্বর মৎস্য চাষের জলাশয়/পুকুরপারে উপজেলার গুরুত্বপূর্ণ এলাকায় মৎস্যচাষীদের মাছ চাষ বিষয়ক বিশেষ পরামর্শ সেবা প্রদান ও পুকুরের মাটি ও পানি পরীক্ষা, ষষ্ঠ দিন ২ সেপ্টেম্বর নিমগাছি মৎস্যচাষ প্রকল্পে সুফলভোগীদের মাঝে উপকরন বিতরন এবং সপ্তম ও শেষ দিন ৩ সেপ্টেম্বর সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা রায়গঞ্জের কার্যালয়ে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে জেলা পর্যায়ের কর্মকর্তাদের সাথে উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের মত বিনিময় ও মৎস্য সপ্তাহের সমাপনী অনুষ্ঠান সম্পর্কে উপস্থিত সাংবাদিকদের অবহিত করেন।
এ সময় সাংবাদিক নেতারা বর্তমানে মাছ নিধনে ব্যবহার করা চায়না জাল এর বিরুদ্ধে কঠোর অভিযান পরিচালনাসহ বিশেষ নজরদারির আহ্বান জানান।
মত বিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা মৎস সম্প্রসারণ কর্মকর্তা মোঃ আবু বক্কার সিদ্দিক, রায়গঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি ও মাই টিভি’র সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি এইচ, এম মোনায়েম খান, আতিক মাহমুদ আকাশ, রিপোর্টার্স ইউনিটির সভাপতি সুব্রত কুমার ঘোষ তাপস, সম্পাদক রুহুল আমিন বকুল, রায়গঞ্জ প্রেসক্লাবের সদস্য খ, ম আব্দুস সাত্তার, ফজলুল হক খান, গোলাম মোস্তফা, আশরাফ আলী, প্রদীপ কুমার ভৌমিক, হাসানুজ্জামান সুলতান এবং সাংবাদিক শীহাবুল আলম সায়েম উপস্থিত ছিলেন।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com