নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি ২৯ আগস্ট ২০২১, ১৮:০২
‘বেশি বেশি মাছ চাষ করি,বেকারত্ব দূর করি’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরের নগরকান্দায় জাতীয় মৎস্য সপ্তাহ-২০২১ এর শুভ উদ্বোধন করা হয়েছে।
২৯ আগষ্ট রবিবার জাতীয় মৎস্য সপ্তাহ ২০২১ উদযাপনের ২য় দিনে নগরকান্দা থানার পুকুরে ৩০ কেজি পোনা মাছ অবমুক্ত করা হয়।
উদ্ভোদনী অনুষ্ঠানটি উপজেলা মৎস্য কর্মকর্তা শেখ তানভির আখতারের সার্বিক ব্যবস্থাপনায়, উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মনিরুজ্জামান সরদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা জেতি প্রু, থানা অফিসার ইনচার্জ সেলিম রেজা বিপ্লব, পল্লী উন্নয়ন কর্মকর্তা তাপস শাঁখারী, উপজেলা ভাইস চেয়ারম্যান চুন্নু শেখ, মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন্নাহার রিটা, সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com