shopner bd
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩২
×

সৌদিগামী কোয়ারেন্টাইন খরচ পেল লক্ষ্মীপুরের ৩০৯ পরিবার

  লক্ষ্মীপুর প্রতিনিধি ০৮ সেপ্টেম্বর ২০২১, ১৪:৩৩

লক্ষ্মীপুর প্রতিনিধি

‘মুজিববর্ষের আহ্‌বান, দক্ষ হয়ে বিদেশ যান’ এ প্রতিপাদ্য সামনে রেখে লক্ষ্মীপুরে সৌদি আরবগামী ৩০৯ কর্মীর পরিবারকে কোয়ারেন্টিন খরচ হিসেবে ৭৭ লাখ ২৫ হাজার টাকার আর্থিক সহায়তার চেক দেয়া হয়েছে।

ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে গতকাল লক্ষ্মীপুর সরকারি কলেজের হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে প্রতি পরিবারকে ২৫ হাজার টাকার চেক সহায়তা প্রদান করেন জেলা প্রশাসক মো. আনোয়ার হোসাইন আকন্দ।

অনুষ্ঠানে কল্যাণ বোর্ডের সভাপতি আরিফ আহমেদ খানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. আনোয়ার হোছাইন আকন্দ। উপস্থিত ছিলেন প্রফেসর মাহবুবুল করিম, নির্বাহী ম্যাজিস্ট্রেট মকবুল আহমেদ প্রমুখ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।