ফজলুল হক খান, সিরাজগঞ্জ ১৬ সেপ্টেম্বর ২০২১, ১৮:০৭
"প্রশিক্ষিত জনশক্তি- উন্নয়নের মূল ভিত্তি" এ প্রতিপাদ্যকে সামনে রেখে রায়গঞ্জে যুব উন্নয়ন অধিদপ্তর সিরাজগঞ্জ জেলা কার্যালয়ের প্রাতিষ্ঠানিক মৎস্য চাষ প্রশিক্ষণ কোর্সে সনদপত্র বিতরণ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে মোঃ জুলফিকার আলম, যুব উন্নয়ন অফিসার রায়গঞ্জের সভাপতিত্বে পূর্ব লক্ষীখোলা বাজার পথিক যুব সংঘ এর আয়োজনে এ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ শরিফুল ইসলাম উপ-পরিচালক যুব উন্নয়ন অধিদপ্তর সিরাজগঞ্জ।
পথিক যুব সংঘ কার্যালয়ে অনুষ্ঠিত সনদপত্র বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে সরকারি বেগম নূরুণ নাহার তর্কবাগীশ অনার্স কলেজ রায়গঞ্জ, সিরাজগঞ্জ এর অধ্যক্ষের পক্ষে অধ্যক্ষের সাময়িক দায়িত্ব প্রাপ্ত ফজলুল হক খান, কাজিপুর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ আবুল কালাম আজাদ, মৎস্য অধিদপ্তরের প্রশিক্ষক মোঃ আব্দুস সালাম, উদ্যোক্তা মোহাম্মদ আল মামুন রেজা (BIDA) ও পথিক যুব সংঘ, রৌহা, রায়গঞ্জ, সিরাজগঞ্জ'র প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ মাহফুজুর রহমান প্রমুখ উপস্থিত থেকে বক্তব্য রাখেন।
পরে ৩২ জন প্রশিক্ষণার্থীর হাতে সনদপত্র তুলে দেওয়া হয়।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com