স্বপ্নের বাংলাদেশ ডেস্ক ০২ অক্টোবর ২০২১, ১৮:৫৪
সৌদি আরব প্রবাসী কুমিল্লা জেলা আওয়ামী লীগের উদ্যোগে প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার জন্মদিন উদযাপন করা হয়েছে।
কারী শফিউল্লাহ কোরআন থেকে তেলাওয়াত’র মধ্য দিয়ে অনুষ্ঠান সূচনা করেন, অনুষ্ঠান সঞ্চালনা করেন কুমিল্লা প্রবাসী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ জামাল। সৌদি আরব কুমিল্লা জেলা প্রবাসী আওয়ামী লীগের সভাপতি সাংবাদিক মোঃ আবুল বশির এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কুমিল্লা জেলা প্রবাসী আওয়ামী লীগের উপদেষ্টা বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব আব্দুর রশিদ ভূঁইয়া।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কুমিল্লা প্রবাসী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নন্দলাল সরকার, সহ-সভাপতি ওবায়দুল হক সুমন ভূঁইয়া, সহ-সভাপতি মোহাম্মদ শিপন ভূঁইয়া, সহ-সভাপতি জসিম উদ্দিন ভূইয়া, যুগ্ন সাধারণ সম্পাদক এনামুল হক ভুঁইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক ফারুখ খান, আশরাফুল আলম ভুঁইয়া, যুগ্ম সম্পাদক মোঃ শাহাদাত হোসেন, সাংগঠনিক সম্পাদক ইমরান হোসেন, সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন মোল্লা, সাংগঠনিক সম্পাদক সামিউল বাসির, অর্থ সম্পাদক জসিম উদ্দিন মিলন প্রচার সম্পাদক সুমন খান ও সাখাওয়াত হোসেন রুবেল সহ অনেকে।

বক্তারা বলেন, জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের গতিধারা অব্যাহত রাখতে হলে আওয়ামী লীগকে আরো সুসংগঠিত করে আগামী নির্বাচনে আবারও নৌকার প্রতীক কে জয়যুক্ত করতে হবে। এ ছাড়া কেক কেটে জন্মদিন এর শুভ সূচনা করেন এবং প্রধানমন্ত্রীর জন্য ১৫ ই আগস্ট এ যারা মৃত্যুবরণ করেছেন, মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন, একুশে আগস্ট বোমা হামলায় যারা মৃত্যুবরণ করেছেন, তাদের আত্মার মাগফেরাত এর জন্য দোয়া করা হয়। আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে কুমিল্লা জেলা আওয়ামী লীগের উপদেষ্টা বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব আব্দুর রশিদ ভূঁইয়াকে নাঙ্গলকোট উপজেলার ১৫ নাম্বার বকশগঞ্জ ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থীকে মনোনয়ন দেওয়ার জন্য অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের প্রতি কুমিল্লা জেলা প্রবাসী আওয়ামী লীগ নেতৃবৃন্দ বিশেষ দাবি জানান।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com