shopner bd
মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩
×

বিতর্কিত মন্তব্যের অভিযোগে গাজীপুর সিটি মেয়রকে শোকজ

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ০৩ অক্টোবর ২০২১, ১৪:৫৩

বিতর্কিত মন্তব্যের অভিযোগে গাজীপুর সিটি মেয়রকে শোকজ

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধ নিয়ে বিতর্কিত মন্তব্যের অভিযোগে গাজীপুর সিটি করপোরেশনের (গাসিক) মেয়র জাহাঙ্গীর আলমকে শোকজ করেছে আওয়ামী লীগ। সোমবার (৩ অক্টোবর) দলটির দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, দলীয় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সই করা এ সংক্রান্ত একটি চিঠি ইস্যু করা হয়েছে। আগামী ১৫ দিনের মধ্যে তাকে জবাব দিতে বলা হয়েছে। এর মধ্যেই কারণ দর্শাতে হবে।

সম্প্রতি সোশ্যাল মিডিয়া ফেসবুকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেন গাসিক মেয়র জাহাঙ্গীর। মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায়। ওই ভিডিওতে দেখা যায়, বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ, মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমত উল্লাহ খান, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, হেফাজতের প্রয়াত নেতা জুনায়েদ বাবুনগরীর সঙ্গে নিজের সখ্য এবং রাষ্ট্রীয় দুটি সংস্থা নিয়ে আপত্তিকর কথাবার্তা বলছেন তিনি।

ভিডিওতে মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে সংশয় প্রকাশ করছেন মেয়র জাহাঙ্গীর। বঙ্গবন্ধুর দেশ স্বাধীন করার উদ্দেশ্য নিয়েও প্রশ্ন তোলেন তিনি। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর তার বিরুদ্ধে সিটি এলাকায় বিক্ষোভ করেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। তারা মেয়রের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানান।

পরে এক ভিডিওবার্তায় গাসিক মেয়র জাহাঙ্গীর দাবি করেন, ভিডিওটি সুপার এডিট করে তাকে হেয় করা হচ্ছে। তিনি ইতোমধ্যে আইনজীবীর সঙ্গে কথা বলেছেন। শিগগির সেটির বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেবেন। অবশেষে তাকেই কারণ দর্শানো হলো।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।