স্বপ্নের বাংলাদেশ ডেস্ক ০২ নভেম্বর ২০২১, ১৫:৫৬
কুমিল্লায় ধর্ম অবমাননার মামলায় অভিযুক্ত প্রধান আসামি ইকবাল হোসেন মানসিক ভারসাম্যহীন নয়, সে একজন সুচতুর সুস্থ মস্তিষ্কের মানুষ। ২য় দফা রিমান্ডের ৫ম দিনে এসব কথা বলেন সিআইডির বিশেষ পুলিশ সুপার খান মুহাম্মদ রেজোয়ান।
তিনি বলেন, ইকবাল নানুয়াদিঘির পাড়ে পূজা মণ্ডপে কোরআন রাখার পূর্বে পুরো এলাকাটি রেকি করে। এরপর দারোগাবাড়ি মাজার মসজিদ থেকে কোরআন নিয়ে সেখানে রাখে। পরে আত্মগোপনে চলে যাওয়ার জন্য প্রথমে চট্টগ্রাম পড়ে কক্সবাজার চলে যায়।
গত ২১ অক্টোবর কক্সবাজার থেকে ইকবালকে গ্রেপ্তার করে পুলিশ। পরে ২৩ অক্টোবর কুমিল্লা চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ইকবালসহ অভিযুক্ত ৪ জনকে ৭দিনের রিমান্ড মঞ্জুর করে। পরে ২য় দফায় গত ২৯ অক্টোবর আদালত আবারও ৫দিনের রিমান্ড মঞ্জুর করে।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com