shopner bd
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩২
×

কালিয়াকৈরে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

  কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি ১৪ নভেম্বর ২০২১, ১৭:০১

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, সারা পৃথিবীতে জ্বালানী তেলের দাম বেড়েছে। যেমন পত্রপত্রিকায় দেখলাম যে ভারতে লিখেছে বাংলাদেশে তেলের দাম বেড়েছে, আমাদের কমানো উচিত, কমানোর পরেও আমাদের চেয়ে ভারতে এখনো তেলের দাম বেশি। আমাদের যে দাম তার চেয়ে ভারতে পেট্রোল ও কেরোসিনের দাম বেশি। কাজেই আমরা যথেষ্ট ভর্তুকি দিচ্ছি। তবে দেখা যাক প্রধানমন্ত্রী দেশে এসেছেন তিনি হয়তো পুনর্বিবেচনা করতে পরেন।

তিনি রোববার সকালে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুরে বাংলাদেশ আনসার ভিডিপি একাডেমিতে সাধারণ আনসার মৌলিক প্রশিক্ষণ (পুরুষ) ১ম ধাপ'-এর সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন। 

এসময় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল মিজানুর রহমান শামীম, আনসার ও ভিডিপি একাডেমির কমান্ড্যান্ট মাহবুবুর রহমানসহ একাডেমির ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

বাহিনীটি জানায়, ১১৯৮ জন সাধারণ আনসার ১০ সপ্তাহ মেয়াদী মৌলিক প্রশিক্ষণ গ্রহণ শেষে সমাপনী কুচাকাওয়াজে অংশগ্রহণ করে। কুচাকাওয়াজের শুরুতে প্রধান অতিথি একটি সুসজ্জিত খোলা জীপে প্যারেড পরিদর্শন করেন। 

এ সময় বাহিনীর মহাপরিচালক ও প্যারেড কমান্ডার প্রধান অতিথির সাথে উপস্থিত ছিলেন। পরে প্রশিক্ষণার্থীরা ৬ সারিতে মার্চ পাস্ট করে প্রধান অতিথিকে অভিবাদন জানান। এরপর প্রধান অতিথি কৃতী প্রশিক্ষণার্থীদের মাঝে পুরস্কার প্রদান করেন। মোঃ শহিদ হোসেন (শ্রেষ্ঠ ড্রিল), মোঃ তামজীদ হুসাইন (শ্রেষ্ঠ ফায়ারার) এবং আখিবুল ইসলাম (চৌকস) প্রশিক্ষণার্থী সাধারণ আনসার হিসেবে প্রধান অতিথির নিকট থেকে এ পুরস্কার গ্রহণ করেন।

এর আগে সকালে আয়োজিত অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কুচকাওয়াজ অনুষ্ঠানের সালাম গ্রহণ করেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।