চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি ১৪ নভেম্বর ২০২১, ১৮:৫৯
কুমিল্লার চৌদ্দগ্রামে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, কেক কেটে, দোয়া-মিলাদ মাহফিল, আলোচনা সভা ও আনন্দ র্যালীসহ বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে শান্তির পায়রা উড়িয়ে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে শুক্রবার বিকালে স্থানীয় সাংসদ কার্যালয়ে চৌদ্দগ্রাম উপজেলা যুবলীগের আহবায়ক শাহজালাল মজুমদারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি ও পৌর মেয়র জিএম মীর হোসেন মীরু।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ রহমত উল্লাহ বাবুল, জেলা পরিষদ সদস্য ভিপি ফারুক আহমেদ মিয়াজী, উপজেলা ভাইস চেয়ারম্যান এবিএম এ বাহার।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সহ-সভাপতি আকতার হোসেন পাটোয়ারী, দপ্তর সম্পাদক নান্টু চন্দ্র দেবনাথ, সহ-দপ্তর আলমগীর হোসেন বিপ্লব, ইউপি চেয়ারম্যান জিএম জাহিদ হোসেন টিপু, সৈয়দ আহম্মেদ খোকন, ভিপি মাহবুব হোসেন মজুমদার, মাহফুজ আলম, জানে আলম, কাজী জাফর আহমেদ, সুপ্রিম কোর্টের আইনজীবি এডভোকেট আব্দুল মান্নান, পৌর আ’লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন পাটোয়ারী, উপজেলা যুবলীগের প্রভাবশালী নেতা ইমাম হোসেন পাটোয়ারী এনাম, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মাহবুুবুল হক মোল্লা বাবলু, পৌর যুবলীগের সভাপতি সাইফুল ইসলাম পাটোয়ারী, সাধারণ সম্পাদক ফারুক আহমেদ খাঁ শামীম প্রমুখ।
এ সময় বিভিন্ন ইউনিয়ন যুবলীগের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com