shopner bd
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩২
×

ময়মনসিংহে অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার

  এম এ আজিজ, ময়মনসিংহ ১৪ নভেম্বর ২০২১, ১৯:১৩

ময়মনসিংহ

ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে ৬ ডাকাত গ্রেফতার হয়েছে। তাদের কাছ থেকে ৮টি দেশীয় অস্ত্র ও পিকআপ গাড়ী উদ্ধার করা হয়। শুক্রবার রাতে নগরীর মধ্যবারেরা নিজাম নগর থেকে তাদের গ্রেফতার করা হয়।

ডিবি’র ওসি মোঃ সফিকুল ইসলাম জানান, পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামানের নির্দেশে ডাকাতি, চুরি, ছিনতাই, মাদকমুক্ত ময়মনসিংহ গড়তে ডিবি পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। তারই ধারাবাহিকতায় শুক্রবার রাতে এসআই শামীম আল মামুন সংগীয় অফিসার ফোর্সসহ ডাকাতির প্রস্তুতিকালে ৬ ডাকাত সদস্য গ্রেফতার করে। 

গ্রেফতারকৃতরা হলেন- গাইবান্ধার মালান্দি পবনাপুরের আউয়াল মিয়ার ছেলে মিজানুর রহমান, ময়মনসিংহ নগরীর কলেজরোড মাইল কোর্য়াটার মসজিদের মৃত-আঃ হেকিমের ছেলে কামাল হোসেন, মুক্তাগাছার খাজুলিয়া মধ্যপাড়ার আবুল খায়েরের ছেলে হুমায়ুন কবির, বগুড়ার বনিকপাড়া (কুশুম্বি)’র শাহীন মন্ডলের ছেলে বেলাল হোসেন, শেরপুরের শ্রীবরদীর বেলুয়া পশ্চিমপাড়ার বিল্লাল মিয়ার ছেলে সোহেল মিয়া ও শ্রীবর্দীর তিন আনী বেলুয়ার মৃত আব্দুল লতিফের ছেলে ফেরদৌস মিয়া। 

ওসি আরো জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় মামলা হয়েছে। শনিবার তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।