হিলি (দিনাজপুর) প্রতিনিধি ১৪ নভেম্বর ২০২১, ১৯:৩৭
স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে দিনাজপুরের হিলিতে চিত্রাঅংকন ও রচনা প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৪ নভেম্বর) দুপুরে হাকিমপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদে ১২টি বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে এই প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।
চিত্রাঅংকন ও রচনা প্রতিযোগীতা শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরুস্কার বিতরণ করেন হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নুর-এ আলম।
এ সময় সেখানে উপস্থিত ছিলেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রফিকুল ইসলাম, উপজেলা ভেটেনারী সার্জন রতন কুমার, সহকারী শিক্ষা অফিসার হারুন উর রশিদ, একাডেমীক অফিসার সাখাওয়াত হোসেন, উপজেলা জনস্বাস্থ্য উপ-সহকারী এসএম রায়হানসহ অনেকেই।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com