চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি ১৪ নভেম্বর ২০২১, ১৯:৪০
কুমিল্লার চৌদ্দগ্রামে ইউনাইটেড হিউম্যান ওয়েলফেয়ারের উদ্যোগে বাতিসা মদিনাতুল উলুম মাদরাসার হিফজ বিভাগের ছাত্রদের মাঝে পবিত্র কোরআন শরীফ, বস্ত্র ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
এ উপলক্ষে শনিবার মাদরাসা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট সমাজ সেবক আবদুল মতিন।
মাদরাসার প্রধান মাওলানা মোবাশ্বের আহমেদের সভাপতিত্বে ও কামরুল ইসলামের পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউনাইটেড হিউম্যান ওয়েলফেয়ারের প্রধান সমন্বয়কারী এম এ খায়ের মজুমদার, সদস্য মাহতাব চৌধুরী বাবু, মোঃ বিজয় মজুমদার, রিপন মোল্লা, আকাশ গাজী, আলাউদ্দিনসহ মাদরাসার শিক্ষক-ছাত্রবৃন্দ।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com