shopner bd
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩২
×

রায়গঞ্জে নবনির্বাচিত চেয়ারম্যানকে প্রেসক্লাবের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা

  ফজলুল হক খান, ‍সিরাজগঞ্জ ১৪ নভেম্বর ২০২১, ২০:৪৯

সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের রায়গঞ্জে চান্দাইকোনা ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আব্দুল হান্নানকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে রায়গঞ্জ প্রেসক্লাব ও ৯ নম্বর ওয়ার্ড থেকে নির্বাচিত সদস্য শরিফুল আলম।

গতকাল রবিবার সকাল ১১ টায় চান্দাইকোনা ইউনিয়ন পরিষদ ভবনের হলরুমে রায়গঞ্জ প্রেসকবের সভাপতি টি, এম, কামরুজ্জামান লাবু ও সাধারণ সম্পাদক কে, এম, রফিকুল ইসলামের নেতৃত্বে প্রেসক্লাবের সদস্য বৃন্দ ফুল দিয়ে তাকে শুভেচ্ছা জানান।

শুভেচ্ছা বিনিময় কালে সংক্ষিপ্ত আলোচনায় অংশ নেন- প্রেসক্লাবের সভাপতি টি এম কামরুজ্জামান লাবু, সাধারণ সম্পাদক কে, এম, রফিকুল ইসলাম, সাবেক সভাপতি দীপক কুমার কর, সহ সভাপতি এইচ, এম মোনায়েম খান, আতিক মাহমুদ আকাশ, সদস্য মোঃ সাজেদুল আলম, ফজলুল হক খান, এম আবদুল্লাহ সরকার প্রমুখ।

এ সময় অন্যান্যের মধ্যে সিনিয়র সাংবাদিক আব্দুস সাত্তার, অর্থ সম্পাদক আলী হায়দার আব্বাসী, দপ্তর সম্পাদক আশরাফ আলী, সদস্য হাসানুজ্জামান সুলতান, আসাদুল আলম, আব্দুল কুদ্দুস, কালাম আজাদ, খোরশেদ আলম, আব্দুল লতিফ, আরাফাত রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

নবনির্বাচিত চেয়ারম্যান রায়গঞ্জ প্রেসক্লাবের সদস্যদের বক্তব্য ধৈর্য সহকারে শুনে বলেন, দুইবার চেয়ারম্যান নির্বাচিত হয়ে আমি সততা, আন্তরিকতা ও দরদ দিয়ে চান্দাইকোনা ইউনিয়নের জনগণের সেবা করে এসেছি। এবারও চান্দাইকোনা ইউনিয়ন বাসী আমাকে তৃতীয়বারের জন্য নির্বাচিত করেছে। আমি যেন সততার স্বাক্ষর রেখে আগামী পাঁচ বছর জনগণের সেবা করতে পারি সে সহযোগিতা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে রায়গঞ্জ প্রেসক্লাব দেবে বলে আশাবাদ ব্যক্ত করেন। 

তিনি রায়গঞ্জ প্রেসক্লাবের সদস্যদের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রেখে আগামী দিনগুলো পার করবেন বলে দৃঢ়তার সাথে উল্লেখ করেন।

এদিকে দুপুর ১২ টায় চান্দাইকোনা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড থেকে নির্বাচিত সদস্য মোঃ শরিফুল আলম তার নির্বাচনী এলাকার কর্মী-সমর্থকদের নিয়ে চান্দাইকোনা ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান আবদুল হান্নান খান কে ফুল দিয়ে অভিনন্দন ও শুভেচ্ছা জানান।

এ সময় অন্যান্যের মধ্যে ৯ নম্বর ওয়ার্ডের প্রবীণ আওয়ামী লীগ নেতা আব্দুর রশিদ খান, ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এবং নির্বাচিত সদস্যের পিতা মহির উদ্দিন শেখ, ওয়ার্ডের সাবেক সদস্য ও ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রউফ খান, চান্দাইকোনা ইউনিয়ন কৃষক লীগের সভাপতি ইউনুস আলী খান, প্রজন্ম লীগের নেতা আব্দুল কায়ুম খান বাবুল, সাংবাদিক রেজাউল করিম খান, সহকারী অধ্যাপক ফজলুল হক খানসহ অনেকে উপস্থিত ছিলেন।

শুভেচ্ছা বিনিময়কালে নবনির্বাচিত চেয়ারম্যান ৯ নম্বর ওয়ার্ডসহ ইউনিয়ন পরিষদের সকলকে পরিষদের সকল উন্নয়নমূলক কর্মকান্ডে সহযোগিতা প্রদানের অনুরোধ জানান।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।