shopner bd
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩২
×

হিলিতে কমেছে পেঁয়াজ ও কাঁচা মরিচের দাম

  হিলি প্রতিনিধি ১৫ নভেম্বর ২০২১, ১৭:৩৮

হিলি প্রতিনিধি

দিনাজপুরের হিলিতে পাইকারী বাজারে কমেছে ভারত থেকে আমদানিকৃত পেঁয়াজ এবং কাঁচা মরিচের দাম। তিন দিনের ব্যবধানে পেঁয়াজ কেজি প্রতি প্রকারভেদে ৫ থেকে ৬ টাকা কমে বিক্রি হচ্ছে ৩৫ থেকে ৩৬ টাকা এবং কাঁচা মরিচ কেজি প্রতি ১০টাকা কমে বিক্রি হচ্ছে ৬০ টাকায়। আমদানি বেশি হওয়াতে কমেছে দাম বলছেন ব্যবসায়ীরা। দাম কমাতে খুশি সাধারণ ক্রেতারা। সোমবার (১৫ নভেম্বর) হিলি বাজার ঘুরে এ তথ্য পাওয়া যায়।

পেঁয়াজ এবং কাঁচা মরিচ কিনতে আসা ক্রেতারা জানান, তিন দিন পূর্বে পেঁয়াজ এবং কাঁচা মরিচের দাম অনেকটাই বেশি ছিলো। এখন কিছুটা দাম কমেছে। তবে কাঁচা মরিচ ৩০ টাকার নিচে এবং পেঁয়াজ ২০ টাকার মধ্যে থাকলে সাধারণ ক্রেতাদের জন্য সুবিধা হতো। সেই সাথে বাজার মনিটরিং এর দাবিও জানান তারা।

পেঁয়াজ বিক্রেতা ফিরোজ হোসেন জানান, গত সপ্তাহে পেঁয়াজের আমদানি কম হওয়াতে দাম বৃদ্ধি ছিলো। বর্তমানে চলতি সপ্তাহে আমদানি বৃদ্ধি পাওয়াতে কমতে শুরু করেছে দাম। সোমবার (১৫ নভেম্বর) হিলি পাইকারী বাজারে ভারতীয় পেঁয়াজ কেজি প্রতি ৩৫ থেকে ৩৬ টাকায় বিক্রি হচ্ছে। আমদানি বেশি হলে আরো দাম কমতে পারে বলেও জানান বিক্রেতারা।

এদিকে কাঁচা মরিচ বিক্রেতা বিপ্লব জানান, দেশীয় বাজারে কাঁচা মরিচের সরবরাহ বৃদ্ধি এবং ভারত থেকে আমদাদি অব্যাহত থাকায় কমতে শুরু করেছে দাম। গত তিন দিনের ব্যবধানে ১০ টাকা কমে কেজি প্রতি কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ৬০ টাকায়। দাম কমাতে ক্রেতার সংখ্যা বৃদ্ধি পেয়েছে।

হিলি কাস্টমসের তথ্য মতে, চলতি সপ্তাহের দুই কর্ম দিবসে ভারতীয় ৩১ ট্রাকে ৮৩২ মেট্রিটন পেঁয়াজ এবং ৪ ট্রাকে ৪২ মেট্রিকটন কাঁচামরিচ আমদানি হয়েছে এই বন্দর দিয়ে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।