হিলি প্রতিনিধি ১৫ নভেম্বর ২০২১, ১৭:৪৭
হিলি সীমান্তের জিরোপয়েন্টে ভারতীয় পণ্য বোঝাই ট্রাক বিকল হওয়াতে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে সকল প্রকার আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে।
সোমবার (১৫ নভেম্বর) বেলা ১১ টা ৫৫ মিনিটে হঠাৎ করেই ভারতীয় আমদানি করা পাথর বোঝাই একটি ট্রাক জিরোপয়েন্টর গেটে বিকল হয়ে যায়। বিষয়টি নিশ্চিত করেন বাংলাহিলি সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জামিল হোসেন চলন্ত।
তিনি জানান, ভারত থেকে একটি পাথর বোঝাই ট্রাক জিরো পয়েন্ট এলাকায় দিয়ে হিলি বন্দরে প্রবেশমুখে বিকল হওয়ায় আমদানি-রপ্তানি বন্ধ হয়ে পড়ে। আমদানি-রপ্তানির জন্য রাস্তাটি একমুখী হওয়ায় প্রতিনিয়তই এই ধরনের সমস্যায় পড়তে ব্যবসায়ীদের।
হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি হারুন-উর রশিদ জানান, ভারতের প্রবেশ পথ (জিরোপয়েন্ট) থেকে হিলি স্থলবন্দর পর্যন্ত রাস্তা বেহাল অবস্থার কারনে প্রায় সময় ট্রাক বিকল হয়ে আমদানি-রপ্তানি ব্যহত হচ্ছে। এতে করে বন্দরের ব্যবসায়ীরা অনেক ক্ষতির মুখে পড়ছেন।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com