নড়াইল প্রতিনিধি ১৫ নভেম্বর ২০২১, ১৮:০৭
নড়াইলে ছোট বোনকে হত্যার দায়ে মো. রিপন মোল্লা নামে এক ব্যক্তিকে ফাঁসি ও ২০ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত।
সোমবার (১৫ নভেম্বর) সকালে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান এ আদেশ দেন।
রিপন মোল্লা নড়াগাতী থানার কালীনগর গ্রামের মকছেদ মোল্লার ছেলে। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।
মামলার বিবরণে জানা যায়, পারিবারিক কলহের জেরে ২০১৯ সালের ২৫ জানুয়ারি বিকেল ৩টার দিকে নড়াগাতি থানার কালীনগর গ্রামের মকছেদ মোল্লার মেয়ে ফাতেমা বেগমকে হত্যা করে আপন ভাই মো. রিপন মোল্লা। ঘটনার সময় ফাতেমা বাড়ির পাশের নলীয়া নদীর পাড়ে কাপড় পরিষ্কার করছিলো।
এ সময় রিপন মোল্লা পিছন থেকে গিয়ে ধাক্কা দিয়ে নদীর পানিতে ফেলে চুবিয়ে বাঁশের লাঠি দিয়ে ফাতেমার মাথায় ও শরীরে কয়েকটি আঘাত করে। হত্যা নিশ্চিত হলে মরদেহ পানির নিচে কাঁদায় পুতে রাখে।
রিপন মোল্লার ছেলে রাশেদ মোল্লা ঘটনাটি দেখে ফেলে। রাতে অনেক খোঁজাখুজির পরও ফাতেমাকে পাওয়া যাচ্ছিল না। পরবর্তীতে রাশেদের দেয়া তথ্য মতে ফাতেমার মরদেহ উদ্ধার করা সহ পুলিশ রিপন মোল্লাকে গ্রেপ্তার করে।
প্রায় তিন বছর পর আজ সোমবার রিপন মোল্লাকে ফাঁসি ও ২০ হাজার টাকা জরিমানার আদেশ দেন বিচারক। এছাড়া জব্দকৃত আলামত রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত ও বিধি মোতাবেক ধ্বংসের নির্দেশ দেয়া হয়।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com